রাতের খাবার খেয়ে নিজ ঘরে মশারি টানিয়ে ঘুমিয়েছিলেন হত্যায় অভিযুক্ত লিমন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:৫২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

পুলিশ জানায়, দিনমজুর শফিকুল ইসলামকে হত‍্যার পর রাতের খাবার খেয়ে নিজ বাড়ির একটি ঘর তালাবদ্ধ করে ভেতরে মশারি টানিয়ে নিশ্চিন্তে ঘুমিয়েছিলেন ঘাতক লিমন। পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাত ৮টায় তাকে আটক করে থানায় নিয়ে আসে। আটক লিমন মৃত এনু মেম্বারের ছেলে। এই ঘটনায় লিমনের ভাতিজা নজরুল ইসলামের ছেলে নিশাদও (২৬) অভিযুক্ত। ঘটনার পর থেকে নিশাদ পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার বিকেল ৪টায় দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বারুর গ্রামের এনু মেম্বারের বাড়ির বাঁশঝাড়ের পাশে সড়কে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। নিহত দিনমজুর শফিকুল বারুর গ্রামের এনু মেম্বারের বাড়ির মৃত মুহাজ উদ্দিনের ছেলে। তিনি বাঁশ বেতের কাজ করে ওরা-খাড়ি, ডুলা, জাবার, চালনি, কুলাসহ বিভিন্ন সামগ্রী তৈরি করেন এবং এসব সামগ্রী বাজারে বিক্রি করে সংসার চালাতেন।

বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে নিজের বাঁশ ঝাড় থেকে বাঁশ কাটতে যান শফিকুল। এ সময় একই বাড়ির চাচাতো ভাই মৃত এনু মেম্বারের ছেলে লিমন এবং লিমনের বড় ভাই নজরুল ইসলামের ছেলে নিশাদ বাঁশঝাড় থেকে বাঁশ কাটতে বাঁধা দেয়। শফিকুল তাঁর নিজের বাঁশ ঝাড় থেকে বাঁশ কাটছেন বলে দাবি করলেও পরে তর্কাতর্কি শুরু হয় এবং একপর্যায়ে ঘর থেকে, দা, ছোরা ও হাতুড়ি নিয়ে শফিকের ওপর অতর্কিত হামলা চালায় লিমন ও নিশাদ। এ সময় লিমন শফিকুলকে চেপে ধরলে নিশাদ হাতুড়ি দিয়ে পিটিয়ে এবং দা দিয়ে কুপিয়ে আহত করে। পরে লিমন তার হাতের ছোরা দিয়ে শফিকুলের পেটে সজোরে পোচ দিলে পেটের ভুঁড়ি বেড়িয়ে যায়। স্থানীয়রা শফিকুলকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই ঘটনায় নিহতের স্ত্রী নার্গিস আক্তার বলেন, 'আমার সামনে আমার স্বামীকে লিমন ও নিশাদ পিটিয়ে-কুপিয়ে পেটে ছুরিকাঘাতে হত্যা করেছে। আমি স্বামী হত্যার বিচার চাই। অভিযোগ লিখেছি মামলা করব।'

দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানিয়েছেন, এ ঘটনায় পলাতক নিশাদকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। নিহতের স্ত্রী বাদী হয়ে একটি মামলা দায়েরেরও প্রক্রিয়া চলছে।

ছবির ক্যাপশনঃ দেবীদ্বারে বাঁশকাটা নিয়ে দ্বন্দ্বে শফিকুল ইসলামকে হত্যার প্রধান ঘাতক আটক লিমন (৪৭) র সংগৃহীত ছবি। ও দেবীদ্বার থানা ফটকের ছবি।

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী জাবের আহমেদ। তিনি উপাধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন। আজ বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলাম অবসরে যাওয়ায় অধ্যাপক জাবের এ দায়িত্ব গ্রহণ করেন।

৫৬ দিনের মাথায় উপাচার্য পরিবর্তনকে কেন্দ্র করে টানা ১০ দিন ধরে অচলাবস্থায় রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। আজ বৃহস্পতিবার ক্যাম্পাসে শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেন। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা টানা পঞ্চম দিনের মতো প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পাল

চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা) সেপ্টেম্বর মাসে রাজস্ব আদায় করেছে ২৮ কোটি ২৫ লাখ ৮৫ হাজার টাকা। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম ওয়াসার মাসিক রাজস্ব আদায় ১৮ থেকে ২০ কোটি টাকার মধ্যে ঘুরপাক খাচ্ছিল বলে জানান চট্টগ্রাম ওয়াসার জনসংযোগ কর্মকর্তা মো. আবুল কাসেম।

প্রাথমিক বিদ্যালয়: ৭০৭টি স্কুলে ৬০৫ শিক্ষকের পদ শূন্য, পিছিয়ে শিক্ষার্থীরা

রাতের খাবার খেয়ে নিজ ঘরে মশারি টানিয়ে ঘুমিয়েছিলেন হত্যায় অভিযুক্ত লিমন

প্রকাশ: ০১:৫২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬