ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে নগর ভবনে ককটেল, ভূমি অফিসে পেট্রলবোমা হামলা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:১৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দিবাগত রাতে দুটি মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত নগর ভবনের সামনে যায়। এরপর দুজন মোটরসাইকেল থেকে নেমে নগর ভবন লক্ষ্য করে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

অন্যদিকে রাত ১টার দিকে পবার ভূগরইল মোড় এলাকায় ভূমি অফিসে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও অন্য দুটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল। এতে আগুনে ভূমি অফিসের দেয়াল ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন। পরে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। পরে তিনি খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুতের উপকেন্দ্র পরিদর্শন করেন। উপকেন্দ্রটিতে আগের রাতে ককটেল হামলা চালানো হয়েছিল।

পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনুল আবেদীন বলেন, উপজেলা পরিষদ, ভূমি অফিস, বিমানবন্দর ও বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তা ও টহল বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাত পর্যন্ত টহল দিচ্ছেন।

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামও বলেছেন, এসব হামলার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বাস-অটোরিকশা শ্রমিকদের বিরোধে নওগাঁয় বাস চলাচল বন্ধ

বাস ও সিএনজিচালিত অটোরিকশার শ্রমিকদের বিরোধের জেরে নওগাঁয় অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহন শ্রমিকেরা। আজ রোববার সকাল ৭টা থেকে শুরু হওয়া এ ধর্মঘটে জেলার অভ্যন্তরীণ ও আন্তজেলা সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। কোনো পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে…

ক্রোড়পত্রে শেখ হাসিনাকে ‘ফ্যাসিস্ট’ না বলায় ছাত্রদলের প্রতিবাদ, স্থগিত শিক্ষক ফোরামের কর্যক্রম

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ক্রোড়পত্র প্রকাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। প্রকাশিত ক্রোড়পত্রে শেখ হাসিনার নামের আগে ‘ফ্যাসিস্ট’ শব্দ ব্যবহার না করা এবং ২০০৬ সালের লগি-বইঠা আন্দোলনের তাণ্ডবকে সাধারণীকরণের অভিযোগ তুলে সভা বর্জন করে শাখা ছাত্রদল।

গোদাগাড়ীতে আ.লীগের মশাল মিছিল থেকে ফেরার পথে ৮ শিশুসহ আটক ১৫

রাজশাহীর গোদাগাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মশাল মিছিলের পর আট শিশুসহ ১৫ জনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রাজাবাড়ীহাট এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয় টার্গেট

জুলাই সনদের বিভিন্ন বিষয়ে সরকার মতলবি সিদ্ধান্ত নিয়েছে: জামায়াত আমির

রাজশাহীতে নগর ভবনে ককটেল, ভূমি অফিসে পেট্রলবোমা হামলা

প্রকাশ: ০৩:১৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬