ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মোবাইল থেকে ছবি সরানোর অনুরোধ করায় যুবককে কুপিয়ে জখম

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:০০:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

আহত যুবকের নাম নওশাদ আলিম পাপ্পু (২৭)। তিনি ঈশ্বরদী পৌরসভার সাবেক কাউন্সিলর কামাল আশরাফীর ছেলে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই স্কুলছাত্রীর ব্যক্তিগত ছবি বেশ কিছুদিন ধরে তার এক সহপাঠী ছাত্রের মোবাইল ফোনের স্ক্রিনে রাখা ছিল। এ নিয়ে বিভিন্ন সময় উত্তেজনা সৃষ্টি হয়। বিষয়টি জানতে পেরে পাপ্পুসহ পরিবারের সদস্যরা ওই ছাত্রের পরিবারকে মোবাইল ফোন থেকে ছবিগুলো সরিয়ে নেওয়ার অনুরোধ করেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল।

এরই জেরে শুক্রবার রাত পৌনে ১২টার দিকে বাড়ি ফেরার পথে সহপাঠী ছাত্রের বড় ভাই আমান হোসেনের নেতৃত্বে ৮ থেকে ১০ জন যুবক লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে পাপ্পুর ওপর হামলা চালায়। এ সময় তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে পরিবারের সদস্যরা তাঁকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। অবস্থার অবনতি হলে ওই রাতেই তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পাপ্পুর বাবা জানান, বিষয়টি নিয়ে এলাকার লোকজন মীমাংসার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু এর আগেই আমান হোসেনের নেতৃত্বে কয়েকজন যুবক তাঁর ছেলেকে কুপিয়ে আহত করে। এতে তাঁর ছেলের হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

ঈশ্বরদী আমবাগান ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মাহফুজুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে খুঁজে পায়নি। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।

চাটমোহরে ধান মাড়াই করতে গিয়ে প্রাণ গেল কৃষিশ্রমিকের

পাবনার চাটমোহরে ধান মাড়াইয়ের সময় শ্যালো ইঞ্জিনচালিত মেশিনে গামছা পেঁচিয়ে আব্দুল ওয়াহাব নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের খতবাড়ি দক্ষিণপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পাবনায় অবৈধভাবে মজুত ৪৬৬ বস্তা সার জব্দ, জরিমানা

পাবনা সদর উপজেলায় অবৈধভাবে মজুত করা ৪৬৬ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় তিন সার ব্যবসায়ীকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা সার সরকার নির্ধারিত দামে কৃষকদের কাছে বিক্রি করা হয়েছে।

পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ

পাবনা সদর উপজেলায় আতাইকুলা থানার দুবলিয়া বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয় লক্ষ্য করে পরপর দুটি পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে কার্যালয়ের বাইরের বারান্দার দেয়ালে সামান্য আগুন ধরে গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

জনপ্রিয় টার্গেট

পানি উন্নয়ন বোর্ডে ৮৭৯ জনের নিয়োগ

মোবাইল থেকে ছবি সরানোর অনুরোধ করায় যুবককে কুপিয়ে জখম

প্রকাশ: ০৩:০০:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬