মুক্তিপণ দিয়েও সন্ধান মেলেনি অপহৃত কলেজছাত্র রিদয়ানের

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৪৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

রিদয়ান রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। বিবিএ পড়ার পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন তিনি। পড়াশোনার পাশাপাশি নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে এগিয়ে চলা এই তরুণের নিখোঁজের ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে।

পরিবার সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় বড় বোনের বাসা থেকে ঢাকার মগবাজারের উদ্দেশে রওনা হন রিদয়ান। ওই দিন রাত সাড়ে ৯টার দিকে বড় ভাই শাহরিয়ার আনসারীর সঙ্গে তাঁর শেষ কথা হয়। এরপর থেকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি স্বজনেরা।

পরদিন ২৫ অক্টোবর ভোর ৫টা ৩৯ মিনিটে অপরিচিত একটি নম্বর থেকে শাহরিয়ারের মোবাইল ফোনে কল আসে। ফোনের অপর প্রান্ত থেকে জানানো হয়, রিদয়ানকে জিম্মি করা হয়েছে। প্রমাণ হিসেবে কয়েক সেকেন্ডের জন্য রিদয়ানের সঙ্গে স্বজনদের কথা বলিয়ে দেন কথিত অপহরণকারীরা। এরপর তাঁকে জীবিত ফেরত দেওয়ার বিনিময়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।

রিদয়ানের জীবন বাঁচাতে স্বজনেরা বাধ্য হয়ে অপহরণকারীদের দেওয়া বিভিন্ন বিকাশ ও নগদ নম্বরে কয়েক দফায় মোট ৪০ হাজার টাকা পাঠান। কিন্তু টাকা পাওয়ার পরও তাঁকে মুক্তি দেওয়া হয়নি। সাত দিন পেরিয়ে গেলেও তাঁর কোনো খোঁজ না পাওয়ায় পরিবারের উৎকণ্ঠা আরও বেড়েছে।

এ ঘটনায় রিদয়ানের খালাতো ভাই ফয়সল মাহমুদ গত ২৫ অক্টোবর গাজীপুরের কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পাশাপাশি রিদয়ানকে উদ্ধারে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়ে র‍্যাব-৩-এর খিলগাঁও ক্যাম্পের কোম্পানি কমান্ডার বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়।

এদিকে ছেলের ফেরার অপেক্ষায় অসুস্থ হয়ে পড়েছেন মা শারমিন আক্তার। পরিবারের সদস্যরা প্রতিটি মুহূর্ত কাটাচ্ছেন উৎকণ্ঠায়। রিদয়ানের সন্ধান না মেলায় স্থানীয় বাসিন্দা ও সহপাঠীদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। তাঁদের দাবি, দ্রুত তদন্তের মাধ্যমে অপহরণে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে রিদয়ানকে জীবিত উদ্ধার করা হোক।

ঘিওরে গুদামে আগুন, পাট-সরিষা-তিল পুড়ে ছাই

মানিকগঞ্জের ঘিওর বাজারে অগ্নিকাণ্ডে পাট, সরিষা, তিলসহ প্রায় ছয় লাখ টাকার মালামাল পুড়ে গেছে। আজ শুক্রবার ভোর ৪টার দিকে বাজারের দুর্গামন্দিরসংলগ্ন একটি গুদামে এই অগ্নিকাণ্ড হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

ওএমএসের চাল-আটায় অনিয়ম করলে ছাড় নয়: মানিকগঞ্জের ডিসি

খোলাবাজারে পণ্য বিক্রি (ওএমএস) কার্যক্রমে অনিয়ম ও অব্যবস্থাপনা ঠেকাতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা। তিনি বলেছেন, চাল-আটা বিতরণে নির্ধারিত নিয়মনীতি মানতে হবে এবং সরকারি সহায়তা প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করতে হবে।

৩০ বছর তালাবদ্ধ লাইব্রেরি, বইয়ের আলমারিতে কবুতরের বাসা

জ্ঞানচর্চার কেন্দ্র হওয়ার কথা, অথচ সেখানে এখন কবুতর, ইঁদুর আর উইপোকার রাজত্ব। মেঝেতে স্তূপ হয়ে আছে কবুতরের বিষ্ঠা, উধাও মূল্যবান বই ও আসবাব। দীর্ঘ ৩০ বছর ধরে তালাবদ্ধ মানিকগঞ্জের সাটুরিয়া পাবলিক লাইব্রেরির এমন দশা দেখে হতবাক অনেকেই।

জনপ্রিয় টার্গেট

স্ত্রী সৌদিপ্রবাসী, ঘরে মিলল অসুস্থ স্বামীর গলাকাটা মরদেহ

মুক্তিপণ দিয়েও সন্ধান মেলেনি অপহৃত কলেজছাত্র রিদয়ানের

প্রকাশ: ১২:৪৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬