ঢাকা ০২:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুর-১২ নম্বরে ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:৫৮:২৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ১৫ বার পঠিত হয়েছে

ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের বিক্ষোভের মধ্যে ভাঙচুরের ঘটনাটি ঘটে। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ওই এলাকায় বিজিবি সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে।

এর আগে মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। সকাল ৯টায় মিরপুর-১৩ সেকশনে প্রিন্স বাজারের বিপরীত পাশে ‘লোড স্টার ফ্যাশন’ ও ‘মিড এশিয়া ফ্যাশন’ কারখানার সামনে পোশাকশ্রমিকদের সঙ্গে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে বিএনপির চার থেকে পাঁচজন নেতা-কর্মী আহত হন। তাঁদের মধ্যে দুজনের মাথায় আঘাত লাগে।

এর পর দুপুর পৌনে ১২টার দিকে মিরপুর-১১ নম্বর এলাকায় শ্রমিকদের সড়কে অবস্থানকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় পুলিশ তাঁদের সরিয়ে দিতে অভিযান চালায়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। দুপুর সোয়া ১২টা পর্যন্ত শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষ চলতে দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তৎপর ছিলেন। সংঘর্ষের কারণে মিরপুর-১১, মিরপুর-১২ ও পল্লবী এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এসব এলাকার সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই পথে চলাচলকারী যাত্রী ও সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে।

কাফরুলে পুলিশের রাবার বুলেটে নারী শ্রমিক আহত

রাজধানীর কাফরুলে পোশাকশ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশের ছোড়া রাবার বুলেটে হাওয়া বেগম (২৭) নামের এক নারী শ্রমিক আহত হয়েছেন। তাঁর ডান হাতে রাবার বুলেট বিদ্ধ হয়েছে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাজধানীতে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৭১ সদস্য গ্রেপ্তার

ডিএমপি জানায়, নাশকতা, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

মিরপুরে ফের পোশাকশ্রমিকের সঙ্গে সংঘর্ষ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

সংঘর্ষের প্রভাবে মিরপুর-১১, মিরপুর-১২ ও পল্লবী এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এসব এলাকার সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই পথে চলাচলকারী যাত্রী ও সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে।

জনপ্রিয় টার্গেট

যেসব কারণে ইরানে অস্ত্র ‘পাচার’ ঠেকাতে পারছে না যুক্তরাষ্ট্র

মিরপুর-১২ নম্বরে ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর

প্রকাশ: ০১:৫৮:২৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬