ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মান্দায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:২৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের দোডাঙ্গী দেওয়ানপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রতিপক্ষের বিরুদ্ধে মান্দা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী আফসার আলী।

অভিযোগে আফসার আলী বলেন, দোডাঙ্গী মৌজার ১০৬৬ নম্বর দাগে নুরুদ্দীন প্রামাণিক ও সামসুদ্দীন প্রামাণিকের মালিকানায় ৪ দশমিক ৪২৭ শতাংশ জমি রয়েছে। তবে তাঁরা প্রায় ৮ শতাংশ জমি ভোগদখল করছেন। এ নিয়ে নওগাঁ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ও ১৪৫ ধারায় মামলা এবং চিরস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আরেকটি মামলা চলমান রয়েছে।

মামলাগুলোর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিরোধপূর্ণ জমিতে কোনো ধরনের স্থাপনা নির্মাণ না করতে উভয় পক্ষের ওপর আদালতের নিষেধাজ্ঞা রয়েছে বলে জানান আফসার আলী।

তিনি আরও বলেন, আদালতে মামলা চলমান থাকা অবস্থায় গত বুধবার থেকে প্রতিপক্ষের লোকজন ওই জমিতে ইটের সীমানাপ্রাচীর নির্মাণ শুরু করেন। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তাঁরা কাজ চালিয়ে যাচ্ছেন। এ ঘটনায় গতকাল তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করে নুরুদ্দীন প্রামাণিক বলেন, তাঁরা দীর্ঘদিন ধরে ওই সম্পত্তিতে বসতবাড়ি নির্মাণ করে বসবাস ও ভোগদখল করে আসছেন। বসতবাড়ির নিরাপত্তার জন্য সেখানে সীমানাপ্রাচীর নির্মাণ করা হচ্ছে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। আদালতে বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

নওগাঁর বদলগাছীতে আমন ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফজলে হুদা বলেন, সরকারি নীতিমালা অনুসরণ করে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হচ্ছে কি না, তা সংশ্লিষ্ট সবাইকে তদারকি করতে হবে। কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতেই সরকার সরাসরি ধান ও চাল সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে। এ উদ্যোগে কৃষকেরা যেমন

মান্দায় কিশোরকে হত্যার পর চার্জার ভ্যান ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

নওগাঁর মান্দা উপজেলায় সিয়াম হোসেন (১৬) নামের এক কিশোরকে হত্যার পর তার চার্জার ভ্যান ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের দোডাঙ্গী গ্রামের একটি বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নওগাঁয় শিক্ষকের বাসার গ্রিল কেটে স্বর্ণালংকার ও টাকা চুরি

নওগাঁর রাণীনগরে দিনের বেলায় শিক্ষকের বাসার গ্রিল কেটে ঢুকে আলমারি ভেঙে ৫ ভরি স্বর্ণালংকার, ৮ ভরি রুপার গহনা এবং নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দুপুরে এ ঘটনার পর ওই দিন রাতে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

জনপ্রিয় টার্গেট

পর্যটনের ভরা মৌসুমে ৩৮ দিন ধরে বন্ধ সাজেক, কোটি টাকা দৈনিক ক্ষতি

মান্দায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

প্রকাশ: ০৬:২৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬