মাদক বিক্রিতে বাধা, যুবককে হাতুড়িপেটা করল নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৫২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

নিষিদ্ধ ওই ছাত্রলীগ নেতার নাম রনি আহমেদ। তিনি বড়টিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। ইউনিয়নের হিজুলিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রনি আহমেদ ও তাঁর দুই ভাই দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব খাটিয়ে মাদক বিক্রি করে আসছেন। এতে একই এলাকার মাসুমসহ কয়েকজন স্থানীয় বাসিন্দা বাধা দেওয়ায় তাঁদের সঙ্গে রনি ও তাঁর ভাইদের বিরোধ হয়। এর জেরে আজ সকালে রনির বাড়ির সামনে মাসুমের ওপর হামলা করা হয়।

আহত মাসুমের স্বজন ও স্থানীয় বাসিন্দারা জানান, হামলাকারীরা মাসুমকে হাতুড়ি দিয়ে পেটান। এতে তাঁর মাথা ও কোমরে গুরুতর আঘাত লাগে। পরে আশঙ্কাজনক অবস্থায় মাসুমকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা ছাত্রলীগ নেতা রনির বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানায়, মারধরের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তাঁরা হলেন রনির বাবা আবুল হোসেন (৫০) ও মা পারুল বেগম (৪২) এবং রনির স্ত্রী ফাতেমা বেগম (১৯)। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশের তথ্য অনুযায়ী, মাসুমকে মারধরের ঘটনায় রনি আহমেদ (২৫) ও তাঁর ভাই সোহেল রানার (২৭) বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তাঁদের বাবা আবুল হোসেনও মারধরের সঙ্গে জড়িত। এ ছাড়া ১৩ বছর বয়সী এক কিশোরও ঘটনার সঙ্গে জড়িত বলে পুলিশের নথিতে রয়েছে।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মারধরের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

ওসি আরও জানান, মাসুমকে মারধর ও মাদক বিক্রির অভিযোগ এবং পরে রনির বাড়িতে ভাঙচুরের ঘটনাটিও তদন্ত করা হচ্ছে।

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বন্ধুদের সঙ্গে বাইক রেসিং করতে গিয়ে দুর্ঘটনায় সাকিবুল হাসান (১৯) নামের এক তরুণ নিহত হয়েছেন। দুর্ঘটনার পর সাকিবুলকে রক্তাক্ত অবস্থায় রেখেই তাঁর বন্ধুরা পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার সকাল ও রাতে উপজেলার বিভিন্ন জায়গায় এ অভিযান পরিচালনা করা হয়।

চাঁদপুরের মতলব দক্ষিণে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের পর মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে চা-দোকানি মোবারক হোসেন সরদারকে আটক করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের গণপিটুনিতে আহত মোবারককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জনপ্রিয় টার্গেট

রাশিয়ার নতুন ৫০ ফুটের ভাস্কর্য ঘিরে রুশ-জাপান উত্তেজনা

মাদক বিক্রিতে বাধা, যুবককে হাতুড়িপেটা করল নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

প্রকাশ: ০৮:৫২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬