০৫:০৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভ্যানিটি ব্যাগে ২৮ পিস ইয়াবা, নারীসহ গ্রেপ্তার ৩

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৫২:৩১ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

পুলিশ জানায়, শুক্রবার রাতে খলশী হালদারপাড়ার যদু ফকিরের বসতঘরে ইয়াবা কেনাবেচার সময় স্থানীয় লোকজন তিনজনকে আটক করেন। খবর পেয়ে দৌলতপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের হেফাজতে নেয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার বাঘুটিয়া গ্রামের সমেজ মোল্লার মেয়ে শিউলি বেগম (৩৫), বাঘুটিয়া পুরানপাড়ার মৃত মুজাই শিকদারের ছেলে বাহাদুর শিকদার (৩৮) এবং খলশী হালদারপাড়ার যদু ফকিরের স্ত্রী আছমা খাতুন (৩৫)।

দৌলতপুর থানার উপপরিদর্শক মো. মকবুল হোসেন স্থানীয়দের উপস্থিতিতে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করেন। তল্লাশির সময় শিউলি বেগমের ব্যবহৃত ভ্যানিটি ব্যাগের ভেতর থেকে সাদা পলিথিনে মোড়ানো ২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দতালিকা প্রস্তুত করে ইয়াবাগুলো জব্দ করা হয়। এ ঘটনায় উপপরিদর্শক মো. মকবুল হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার সরকার জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে উপপরিদর্শক মো. সাইফুল ইসলামকে।

স্বপন কুমার সরকার আরও বলেন, ‘মাদকবিরোধী অভিযানে স্থানীয়দের সচেতনতা ও সহযোগিতা প্রশংসনীয়। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

মানিকগঞ্জের সাটুরিয়া: ১৩ কোটি টাকার প্রকল্পের পানিতেও আর্সেনিক

গ্রামের মানুষের নিরাপদ পানির সংকট দূর করতে প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে গভীর নলকূপ স্থাপন করেছে সরকার। কিন্তু এসব নলকূপের পানিতেই মিলছে আর্সেনিক ও অতিমাত্রায় আয়রন। কোথাও পানি হলুদ বর্ণের, কোথাও তা পান করার অনুপযোগী।

মানিকগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে পিটিয়ে ব্যাগ ছিনতাই, হাসপাতালে ভর্তি

মানিকগঞ্জের হরিরামপুরে এক স্বর্ণ ব্যবসায়ীকে মাথায় আঘাত করে তাঁর ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার যাত্রাপুর গ্রামে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী মনোরঞ্জন কর্মকার ওরফে মনা প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

মানিকগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন

মানিকগঞ্জের সিংগাইরে জমি ও সম্পত্তি নিয়ে বিরোধের জেরে তিনজনকে আলোচিত হত্যা মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড এবং আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া বিভিন্ন মেয়াদে কারাদণ্ড পেয়েছেন আরও সাতজন। খালাস পেয়েছেন চার আসামি।

জনপ্রিয় টার্গেট

ভ্যানিটি ব্যাগে ২৮ পিস ইয়াবা, নারীসহ গ্রেপ্তার ৩

প্রকাশ: ০৪:৫২:৩১ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬