ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাড়া নিয়ে হেনস্তা, নীলাচল পরিবহনের ৭টি বাস আটকালেন ইডেনের শিক্ষার্থীরা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:৫৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম ফাল্গুনী আক্তার বৃষ্টি। তিনি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

শিক্ষার্থীদের অভিযোগ, গতকাল শুক্রবার বিকেল পৌনে চারটার দিকে কলেজ থেকে নীলাচল পরিবহনের একটি বাসে করে সাভারে যাচ্ছিলেন ফাল্গুনী আক্তার বৃষ্টি। পথে হাফ ভাড়া দেওয়া নিয়ে বাসটির হেলপার মাহাবুবের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাসের হেলপার তাঁকে গাবতলী এলাকায় বাস থেকে নেমে যেতে বলেন। এ সময় তাঁকে অপমান ও কটূক্তি করা হয় বলেও অভিযোগ করেন ওই শিক্ষার্থী।

ভুক্তভোগী শিক্ষার্থী অভিযোগ করেন, বাসের স্টাফের অসৌজন্যমূলক আচরণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।

ঘটনার পর বিষয়টি কলেজের শিক্ষক ও হলের প্রভোস্টকে জানালেও তাঁদের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনার প্রতিবাদে আজ শনিবার সকালে নীলাচল পরিবহনের বাস আটকাতে শুরু করেন শিক্ষার্থীরা। পরে সাতটি বাস কলেজ ক্যাম্পাসের ভেতরে নিয়ে যাওয়া হয়। আটক বাসগুলোর মধ্যে রয়েছে ঢাকা মেট্রো-ব ১২-৩৭৪৮, ঢাকা মেট্রো-ব ১৫-৫২৪৯, ঢাকা মেট্রো-ব ১২-৬০২৯, ঢাকা মেট্রো-ব ১২-৪১৯১, ঢাকা মেট্রো-ব ১৫-৫৭৭৮, ঢাকা মেট্রো-ব ১২-২৫৮০ ও ঢাকা মেট্রো-ব ১৫-৮৬৪১।

রিমু নামে এক শিক্ষার্থী বলেন, শুধু নীলাচল পরিবহন নয়, মৌমিতা ও ভিআইপি-২৭ পরিবহনসহ বিভিন্ন বাসের স্টাফদের বিরুদ্ধেও ছাত্রীদের সঙ্গে শারীরিক ও মানসিকভাবে হেনস্তার অভিযোগ রয়েছে। বাসে ওঠানামা এবং যাতায়াতের সময় প্রায়ই তাঁদের এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। শিক্ষার্থী পরিচয় দেওয়ার পরও ভাড়া নিয়ে আপত্তি এবং অসৌজন্যমূলক আচরণ করা হয়।

শিক্ষার্থীদের দাবি, গণপরিবহনে ছাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অভিযুক্ত হেলপারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে কোনো শিক্ষার্থীকে এ ধরনের পরিস্থিতির মুখে পড়তে না হয়।

এ দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ইডেন মহিলা কলেজের সামনে ১০ থেকে ১২ জন পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। কলেজ কর্তৃপক্ষ, শিক্ষার্থী ও বাসমালিকদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

ঢাকা মহানগর পুলিশের নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব বলেন, শিক্ষার্থী ও বাসমালিকদের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।

রাজধানীর খিলগাঁওয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

এসআই অনয় চন্দ্র পাল জানান, ভোরে খবর পেয়ে নাগদারপাড় ইকো পেট্রলপাম্পের সামনে ওই যুবককে মুমূর্ষু অবস্থায় পাওয়া যায়। এরপর ঢাকা মেডিকেলে নেওয়ার তাকে মৃত ঘোষণা করা হয়।

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে হবে

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছাপ্রণোদিত ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় কাজে লাগিয়ে মিয়ানমারের ওপর চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন বার্মা টাস্ক ফোর্সের চেয়ার এবং জাস্টিস ফর অল (ইউএসএ)-এর প্রেসিডেন্ট আবদুল মালিক মুজাহিদ…

রাজধানীর কাঁঠালবাগানে বাসায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ ১ জনের মৃত্যু

রাজধানীর কাঁঠালবাগানে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে এক পরিবারের তিনজনসহ পাঁচজন দগ্ধের ঘটনায় ইফতি সাবা (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

জনপ্রিয় টার্গেট

দেশের সকল খাল ও মরা নদী পুনর্জীবিত করা হবে: মীর শাহে আলম

ভাড়া নিয়ে হেনস্তা, নীলাচল পরিবহনের ৭টি বাস আটকালেন ইডেনের শিক্ষার্থীরা

প্রকাশ: ০২:৫৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬