ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভবন ভাঙার কাজ করতে গিয়ে দেয়াল ধসে নারী শ্রমিকের মৃত্যু

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:০২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

নিহত হোসনেয়ারা বেগম নেত্রকোনার বারহাট্টা থানার রূপচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। তিনি শ্রমিক সর্দার হাজী ইসমাইলের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন ৯০০ টাকা মজুরিতে দুই নারী ও তিন পুরুষসহ পাঁচ শ্রমিক বৃহস্পতিবার সকালে মুন্সিরহাট পূর্ব বাজারের ব্র্যাক অফিসসংলগ্ন মুজিবুর রহমানের পুরোনো ভবন ভাঙার কাজ শুরু করেন।

কাজ চলাকালে অসাবধানতাবশত একটি দেয়ালের অংশ ধসে হোসনেয়ারা বেগমের ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। সহকর্মীরা তাঁকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রবিউল হোসেন বলেন, দেয়াল ধসে গুরুতর আহত ওই নারী শ্রমিককে হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ভবনের মালিক মুজিবুর রহমান বলেন, ‘৮০ হাজার টাকা চুক্তিতে রাজমিস্ত্রি জাহাঙ্গীরকে ভবনটি ভাঙার দায়িত্ব দেওয়া হয়। বৃহস্পতিবার পাঁচজন নারী-পুরুষ শ্রমিক দিয়ে ভবন ভাঙার কাজ করার সময় দেয়াল ধসে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।’

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, শ্রমিকের মৃত্যুর বিষয়টি তিনি অবগত নন। খোঁজ নিয়ে বিস্তারিত জানবেন।

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মহানগর শাখার সাধারণ সম্পাদক গ্রেপ্তার

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কুমিল্লা মহানগর শাখার সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুনকে (৩০) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার মোশাররফ হোসেন মুন কুমিল্লা মহানগরীর ২১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আশরাফপুর এলাকার মৃত আদম আলীর ছেলে।

কুমিল্লায় পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩০ সদস্যসহ আটক ১৮১

কুমিল্লায় জেলা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩০ সদস্যসহ ২৪ ঘণ্টায় ১৮১ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ১২১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জনপ্রিয় টার্গেট

চার সাংবাদিকের মুক্তিতে ৭ দিনের সময়সীমা বেঁধে দিলেন নেতারা

ভবন ভাঙার কাজ করতে গিয়ে দেয়াল ধসে নারী শ্রমিকের মৃত্যু

প্রকাশ: ০৪:০২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬