ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বেইলি রোডকে ‘বিশেষ রাস্তা’ হিসেবে ঘোষণা করা হবে: ডিএসসিসি প্রশাসক

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:২৬:০৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

শনিবার (১৪ নভেম্বর) বেইলি রোডে সাপ্তাহিক ক্লিনিং ডে উপলক্ষে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমে অংশ নিয়ে এ পরিকল্পনার কথা জানান ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম।

শনিবার সকালে বেইলি রোডের সড়ক ও ফুটপাতের বিভিন্ন অংশে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। সড়কের পাশে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ, ফুটপাত পরিষ্কার এবং মশার প্রজননস্থল হতে পারে এমন স্থানগুলোতে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। পাশাপাশি মশক নিধনে ওষুধ ছিটানো এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে স্থানীয়দের সচেতন করেন সংশ্লিষ্টরা।

কর্মসূচিতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম বলেন, এই সড়কের এক প্রান্ত থেকে শান্তিনগর মোড় পর্যন্ত পুরো এলাকাকে বিশেষ রাস্তা হিসেবে ঘোষণা করা হবে। পরবর্তী সময়ে এর পরিধি আরও বাড়ানো হবে। সড়কটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হবে, কোথাও কোনো আবর্জনা থাকতে দেওয়া হবে না।

বেইলি রোডের বাসিন্দাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে প্রশাসক বলেন, স্থানীয় বাসিন্দাদের নিয়ে আলাদা একটি দিন কর্মসূচি পালন করা হবে। এই এলাকায় গাছ লাগানো এবং ফুটপাত পরিষ্কার রাখার উদ্যোগ নেওয়া হবে।

ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকা শহর পরিচ্ছন্ন না থাকলে মশার উপদ্রব ও ডেঙ্গু থেকে নগরবাসীকে রক্ষা করা যাবে না। একইভাবে বায়ুদূষণ থেকেও ঢাকাকে রক্ষা করা কঠিন হবে। সুস্থভাবে বেঁচে থাকতে হলে ঢাকা শহরকে পরিচ্ছন্ন, সুন্দর, সবুজ ও দূষণমুক্ত রাখার বিকল্প নেই।

নগরবাসীর সহযোগিতা চেয়ে আবদুস সালাম বলেন, কেউ যেন যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলেন। বিশেষ করে ব্যবসায়ীদের নিজ নিজ প্রতিষ্ঠানের সামনের জায়গা পরিষ্কার রাখতে হবে। দোকান পরিষ্কার করে সেই ময়লা রাস্তায় ফেলা যাবে না।

এ সময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

রাজধানীতে নর্থ সাউথ ইউনিভার্সিটির নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার ওমর ছানি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ফের শ্রমিক বিক্ষোভ: আশুলিয়ায় ৬ পোশাক কারখানায় ছুটি

আশুলিয়ার শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের জেরে আজ শনিবার ছয়টি পোশাক কারখানায় কর্মবিরতি পালন করেছেন শ্রমিকেরা। সকালে কাজে যোগ দিতে কারখানায় উপস্থিত হলেও উৎপাদনকাজে অংশ নেননি তাঁরা। পরে কর্তৃপক্ষ কারখানাগুলোতে আজকের জন্য ছুটি ঘোষণা করে।

চ্যালেঞ্জ নিয়ে পথ হাঁটছে নাটকের স্টুডিও থিয়েটার

একসময় মঞ্চনাটকের জন্য রাজধানীতে মিলনায়তনের খুব অভাব ছিল। বহু বছর বেইলি রোডের দুটি মিলনায়তন ছিল মূল সম্বল। সাম্প্রতিক দশকে একে একে আসে মহানগর নাট্যমঞ্চ ও শিল্পকলা একাডেমির আধুনিক হল। শিল্পকলায় নিয়মিত নাটক চললেও মহানগর নাট্যমঞ্চ নানা কারণে অচল।

জনপ্রিয় টার্গেট

খুলনায় আওয়ামী লীগ নেতা রিয়াজ কচি গ্রেপ্তার

বেইলি রোডকে ‘বিশেষ রাস্তা’ হিসেবে ঘোষণা করা হবে: ডিএসসিসি প্রশাসক

প্রকাশ: ০৬:২৬:০৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬