বিশ্ব ডাক দিবস আজ: বাড়িতে পণ্য পৌঁছে ঘুরে দাঁড়াতে চায় ডাক বিভাগ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:১৪:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ৬৭ বার পঠিত হয়েছে

স্পিড পোস্ট হলো ডাক বিভাগের দ্রুত পার্সেল পরিবহন সেবা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পণ্য, নথি ও পার্সেল ডাকঘরে বুকিং নেওয়ার পর ডাক বিভাগের প্রচলিত পরিবহন নেটওয়ার্ক ব্যবহার করে গন্তব্যে পাঠানো হয়। পার্সেলের অবস্থান শনাক্ত করতে ডিজিটাল ট্র্যাকিং ও ট্রেসিংয়ের সুবিধাও রয়েছে। দেশের প্রচলিত ডাক পরিবহন রুট ব্যবহার করে এসব পার্সেল পরিবহন করা হচ্ছে। যেকোনো পোস্ট অফিস থেকে পণ্য পাঠানো যাচ্ছে গ্রাহকের কাছের পোস্ট অফিসে। আর গ্রাহক পোস্ট অফিসে গিয়ে ওই পণ্য সংগ্রহ করতে পারছেন। পর্যায়ক্রমে দেশের সব সাব-পোস্ট অফিস, বুকিং কাউন্টার ও ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস থেকে স্পিড পোস্ট পার্সেল বুকিং চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ডাক বিভাগ।

ডাক বিভাগের তথ্য অনুযায়ী, দেশের আনাচ-কানাচে বিস্তৃত নেটওয়ার্কের কারণে দুর্গম অঞ্চলেও পার্সেল পৌঁছে দেওয়ার সক্ষমতা রয়েছে। বর্তমানে প্রধান ডাকঘর ও উপজেলা ডাকঘরে পার্সেল ডেলিভারি দেওয়া হচ্ছে।

ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম বলেন, ‘স্পিড পোস্টে আমরা খুব ভালো সাড়া পেয়েছি। শুধু আমের মৌসুমে ৩০০ টনের বেশি মৌসুমি ফল পরিবহন করেছি। এখন আমাদের লক্ষ্য হোম ডেলিভারি চালু করা। পাশাপাশি ক্যাশ অন ডেলিভারি সেবাও চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য কিছু কার্যক্রম পাইলটিং পর্যায়ে রয়েছে।’

কাজী আসাদুল ইসলাম আরও বলেন, শুধু গ্রাহক পোস্ট অফিসে আসবেন—এমন নয়, ডাক বিভাগও গ্রাহকের কাছে যাবে। এখন যেমন একজনকে পার্সেল পাঠাতে পোস্ট অফিসে যেতে হয়। ভবিষ্যতে ঘরে বসে অনলাইনে বুকিংয়ের ব্যবস্থা করার লক্ষ্য তাদের। ডাক বিভাগের কর্মীরা পার্সেল সংগ্রহ করে নিয়ে আসবেন, সেই পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ডাক বিভাগ।

মহাপরিচালক জানান, আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব ডাক ও লজিস্টিকস সেবার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে ই-কমার্স ও লজিস্টিকস সক্ষমতা বৃদ্ধি, ডিজিটাল ট্র্যাকিং ও ট্রেসিং, পোস্ট পিকআপ ও ডেলিভারি এবং ফুলফিলমেন্ট সেন্টার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কৃষিপণ্য ও মৌসুমি ফল পরিবহন এবং উদ্যোক্তাভিত্তিক ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস চালুর মাধ্যমে ডাকসেবার পরিধি বাড়ানো হচ্ছে।

চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত সাত মাসে এই সেবার মাধ্যমে প্রায় ৮১১ টন পণ্য পরিবহন করেছে ডাক বিভাগ।

ডাক বিভাগের তথ্য অনুযায়ী, জেলা শহর থেকে ঢাকায় পাঠানো স্পিড পোস্ট পার্সেল সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে, এক জেলা শহর থেকে অন্য জেলা শহরে সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে এবং প্রত্যন্ত বা দুর্গম অঞ্চলে সর্বোচ্চ ৯৬ ঘণ্টার মধ্যে পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে। তবে প্রতি শুক্রবার স্পিড পোস্টের বুকিং ও ইস্যু কার্যক্রম বন্ধ থাকে। রাজধানীতে গ্রাহকদের দ্রুত সেবা দিতে ঢাকা জিপিও, গুলশান, বনানী, মিরপুর, উত্তরা, খিলগাঁও, মতিঝিল, ধানমন্ডি ও ওয়ারীসহ ২১টি সাব-পোস্ট অফিসে সরাসরি পার্সেল ডেলিভারি নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

ডাক অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে সর্বোচ্চ ৩০ কেজি পর্যন্ত একটি পার্সেল গ্রহণ করা হচ্ছে। ১ অক্টোবর থেকে প্রতি কেজি ৮ টাকা করে চার্জ নেওয়া হচ্ছে। এ ছাড়া এসএমএস ও ফোন নোটিফিকেশনের জন্য অতিরিক্ত এক টাকা নেওয়া হয়।

আন্তর্জাতিক পার্সেল পরিবহনও বেড়েছে: ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে বিদেশগামী পার্সেল পরিবহনের পরিমাণ ছিল ২৪৩ টন। ২০২৬-২৭ অর্থবছরের একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ৩১৬ টনে। অর্থাৎ এক বছরের ব্যবধানে বিদেশগামী পার্সেল পরিবহন বেড়েছে ৭৩ টন বা প্রায় ২৯ দশমিক ৮৪ শতাংশ।

বিশ্ব ডাক দিবস আজ: আজ ৯ অক্টোবর পৃথিবীর বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব ডাক দিবস। এ বছর ‘সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা’ প্রতিপাদ্যে দেশে দিবসটি পালিত হচ্ছে।

রাতের খাবার খেয়ে অটোরিকশা রাখার ওয়ার্কশপে ঘুমাতে গিয়েছিলেন ১৯ বছরের রাহুল। পরদিন আর বাড়ি ফেরেননি তিনি। বন্ধ পাওয়া যায় তাঁর মুঠোফোন। নিখোঁজ ছিল অটোরিকশাটিও।

বরিশালে মাদকের আস্তানায় অভিযান চালিয়ে আটক করা পুলিশ কর্মকর্তা থানা থেকে পালিয়ে গেছে। তাকে ডোপ টেস্ট করার প্রস্তুতিকালে আজ বৃহস্পতিবার দুপুরের দিকে কৌশলে পালিয়ে যায়। বিমানবন্দর থানা পুলিশ আজ বৃহস্পতিবার রাতে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের দায়ে নুর ইসলাম (৪০) নামের এক যুবককে মোট ৬০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পৃথক দুটি মামলায় তাঁকে ৩০ বছর করে এই দণ্ডাদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

জনপ্রিয় টার্গেট

বিশ্ব ডাক দিবস আজ: বাড়িতে পণ্য পৌঁছে ঘুরে দাঁড়াতে চায় ডাক বিভাগ

প্রকাশ: ০২:১৪:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬