ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণায় ২ দৃষ্টি প্রতিবন্ধী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:২৫:১৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

আজ শনিবার বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফুলবাড়ী পৌর শহরের উত্তর সুজাপুর প্রফেসরপাড়া গ্রামে স্থানীয় বেসরকারি সংস্থা বেসিকের উদ্যোগে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে ১৩ জন প্রতিবন্ধী এবং ১৭ জন প্রান্তিক জনগোষ্ঠীর নারী-পুরুষসহ মোট ৩০ জন অংশ নেন।

সেমিনারে অংশগ্রহণকারীদের মধ্যে দুই হাতবিহীন শারীরিক প্রতিবন্ধী বিমল মার্জী পা দিয়ে ছবি আঁকেন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী শিউলি বেসরা সেলাইয়ের প্রশিক্ষণ নিয়ে বর্তমানে একটি দর্জির দোকান পরিচালনা করছেন। নিজের কর্মসংস্থানের পাশাপাশি তিনি প্রতিবেশীর কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করেছেন। অংশগ্রহণকারীদের মধ্যে দুজন ফ্রিল্যান্সারও রয়েছেন।

বেসিকের নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক এবং স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিত্ব মো. সাইদুল হক।

বিশেষ অতিথি ছিলেন বার্ডের সভাপতি ও দৃষ্টিপ্রতিবন্ধী আইনজীবী অ্যাডভোকেট মো. মোশাররফ হোসেন মজুমদার এবং গ্রিন ফ্রেন্ডসের (পরিবেশ) সভাপতি পবন রিচার্ড রিচিল।

দৃষ্টিপ্রতিবন্ধী দুই অতিথি নিজেদের জীবনের সংগ্রাম, সফলতা ও অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, ‘প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারাও সম্পদ। নিজেদের প্রতিভা বিকশিত করতে প্রয়োজন চেষ্টা ও পরিশ্রম। আমাদের দেখে তোমাদের উপলব্ধি করতে হবে, সব প্রতিবন্ধকতা জয় করে সামনে এগিয়ে যেতে হবে। মনোবল বাড়িয়ে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।’

অতিথিদের সংগ্রাম ও সফলতার গল্প শুনে উপস্থিত উদ্যোক্তা এবং কর্মসংস্থানপ্রত্যাশী যুবকদের মধ্যে সাড়া পড়ে। দৃষ্টিহীন হয়েও সমাজে প্রতিষ্ঠিত হয়ে অন্যদের অনুপ্রাণিত করার উদাহরণ অংশগ্রহণকারীদের আত্মবিশ্বাস বাড়াতে ভূমিকা রাখে।

সেমিনার শেষে অতিথিরা ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের গঙ্গাপ্রসাদ এলাকায় বেসিক পরিচালিত ‘বেসিক অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়’ পরিদর্শন করেন। সেখানে তাঁরা আমলকীগাছের একটি চারা রোপণ করেন এবং প্রতিবন্ধী শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।

বিএনপির মিছিলে হামলা, আওয়ামী লীগ কর্মী ‘সন্দেহে’ আটক বই ও চা-বিক্রেতা

দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপির মিছিলে ককটেল হামলার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। তাঁদের একজন স্থানীয় বইয়ের দোকানের মালিক, অন্যজন রেলস্টেশনের চা-বিক্রেতা। ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ ইসলাম বাদী হয়ে ফুলবাড়ী থানায় মামলাটি করেন।

ফুলবাড়ীতে মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ, প্রতিবাদে এলাকাবাসী ও অভিভাবকদের মানববন্ধন-বিক্ষোভ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় খাজাপুর একরামিয়া বহুমুখী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে সরকারি জমি বিধিবহির্ভূতভাবে বিক্রি, আর্থিক অনিয়ম, পাঠদান না করেও বেতন উত্তোলন, ভবন নির্মাণে অনিয়মসহ বিভিন্ন অভিযোগ উঠেছে। এসব অভিযোগের তদন্ত চলছে। এরই মধ্যে অভিযোগগুলোকে ষড়যন্ত্র দাবি করে বিক্ষোভ

ফুলবাড়ীতে সড়কে প্রাণ গেল ওষুধ কোম্পানির কর্মকর্তার

দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মাইদুল ইসলাম (৩৬) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ রোববার সকাল সোয়া ৮টার দিকে পৌর শহরের তেতুলিয়া এলাকায় ফুলবাড়ী-রংপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়।

জনপ্রিয় টার্গেট

রাজধানীতে প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার ১১ দিনেও অধরা সাবেক ছাত্রদল নেতা

ফুলবাড়ীতে উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণায় ২ দৃষ্টি প্রতিবন্ধী

প্রকাশ: ০৬:২৫:১৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬