০১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের দাবি, ভাঙ্গায় মশাল মিছিল থেকে আটক ৩

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:০৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

সকাল ৯টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি তামজীদুল রশিদ চৌধুরী রিয়ান তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে মিছিলের এক মিনিটের একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে শতাধিক ব্যক্তিকে বিভিন্ন স্লোগান দিয়ে সামনে এগিয়ে যেতে দেখা যায়। এ সময় পাশ দিয়ে দূরপাল্লার বাস চলাচল করছিল। মিছিলে জেলা ছাত্রলীগের সভাপতি তামজীদুল রশিদ চৌধুরী রিয়ানকে নেতৃত্ব দিতে দেখা যায়।

তবে মহাসড়কে ছাত্রলীগের মিছিলের দাবি অস্বীকার করেছে পুলিশ। নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রাসুল সামদানি আজাদ বলেন, তিনি ভিডিওটি দেখেছেন। তবে এটি নগরকান্দা থানার আওতাধীন কোনো মহাসড়কের ঘটনা বলে তাঁর মনে হয়নি। অন্য কোথাও মিছিল করে সেটিকে নগরকান্দার ঘটনা বলে দাবি করা হয়ে থাকতে পারে।

ওসি আরও বলেন, ভোর ৫টা থেকে পুলিশ মহাসড়কে টহল দিচ্ছে। তাঁর নিয়ন্ত্রণাধীন এলাকায় এ ধরনের কোনো মিছিল হয়েছে বলে তিনি জানেন না।

এদিকে সোমবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে ভাঙ্গা পৌর এলাকার নুরপুরে চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের বাড়ির সামনে মশাল মিছিল বের করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতা-কর্মী। এ সময় স্থানীয় বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখান থেকে তিনজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা সবাই অল্পবয়সী। কারও ইন্ধনে তারা মশাল মিছিল বের করেছিলেন কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ফরিদপুরে পদ্মা থেকে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার

ফরিদপুরে পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ সোমবার বিকেলে জেলা সদরের নর্থচ্যানেল ইউনিয়নের ইউসুফ মণ্ডলের ডাঙ্গী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ নিয়ে গত আড়াই মাসে পদ্মা নদী থেকে অজ্ঞাত তিনজনের মরদেহ উদ্ধার হলো। তাঁদের মধ্যে দুজন নারী।

চাঁদাবাজি মামলায় ফরিদপুরের ৪ সাংবাদিক পরিচয়ধারী কারাগারে

সিআইডিতে কর্মরত পুলিশ কর্মকর্তা মো. রাজ্জাক হোসেন খানের স্ত্রীর করা চাঁদাবাজি মামলায় ফরিদপুরের চার সাংবাদিক পরিচয়ধারী ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছেন ঢাকার ১৫ নম্বর সিএমএম আদালত। সোমবার তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেওয়া হয়।

জনপ্রিয় টার্গেট

মানিকগঞ্জে বাসে আগুন-ককটেল বিস্ফোরণ, আটক ১০

ফরিদপুরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের দাবি, ভাঙ্গায় মশাল মিছিল থেকে আটক ৩

প্রকাশ: ০১:০৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬