ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফটিকছড়িতে গোপন অস্ত্র তৈরির কারখানার সন্ধান, শুটার রায়হানের ৬ সহযোগী গ্রেপ্তার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:২৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. এমরান হোসেন মাসুদ (২০), কাজী মো. সাইদুল ইসলাম সৌরভ (২১), মো. ইকতিয়ার ফরহাদ (২০), মো. মহররম আলী (২৮), জনার্ধন দে (৬৫) ও মো. জাবেদ হোসেন (২৫)।

আজ বৃহস্পতিবার বেলা আড়াইটায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. মাসুদ আলম।

চট্টগ্রাম জেলা পুলিশ সূত্র জানায়, গত সোমবার রাত আটটার দিকে ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নের চুরখাঁরহাট বাজারে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলযোগে যাওয়ার সময় স্থানীয় লোকজনের বাধার মুখে পড়েন মোহাম্মদ রায়হান আলম ও তাঁর সহযোগীরা।

এ সময় অটোরিকশা থেকে এলোপাতাড়ি গুলি ছোড়া হলে ছয়জন পথচারী গুলিবিদ্ধ হন। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা ধাওয়া দিলে রায়হান পালিয়ে যান। তবে একটি সিএনজিচালিত অটোরিকশাসহ রায়হানের সহযোগী জাবেদ হোসেনকে আটক করেন স্থানীয়রা। এরপর তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।

ঘটনার পর রায়হানকে গ্রেপ্তারে সুয়াবিল ও আশপাশের এলাকায় সাঁড়াশি অভিযান শুরু করে পুলিশ। অভিযানের একপর্যায়ে অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ হ্যান্ডমাইক ও মসজিদের মাইকে ঘোষণা দিয়ে রায়হানের অবস্থান সম্পর্কে তথ্য চান। তাঁকে ধরিয়ে দিতে সহযোগিতার আহ্বানও জানান তিনি।

স্থানীয় লোকজনের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার ভূজপুরের হাজিরখিল এলাকায় রায়হানের পরিচালিত গোপন অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায় পুলিশ। সেখান থেকে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। এরপর সুয়াবিল এলাকায় অভিযান চালিয়ে রায়হানের পিস্তল জিম্মায় রাখা ব্যক্তি ও আশ্রয়দাতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

ওইদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় ভূজপুরের কাজীরহাটসংলগ্ন কালাইয়ারটেক এলাকায় অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল ও শটগানের ১০ রাউন্ড সিসার কার্তুজসহ রায়হানের দুই সহযোগী মো. এমরান হোসেন মাসুদ ও কাজী মো. সাইদুল ইসলাম সৌরভকে গ্রেপ্তার করা হয়।

তাঁদের তথ্যের ভিত্তিতে একই থানার চুরখাঁরহাট বাজারের হাজী নুর আহমেদ সওদাগর বাড়িতে অভিযান চালিয়ে রায়হান ও এজাহার মিয়ার সহযোগী মো. ইকতিয়ার ফরহাদকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেখানো মতে শোবার ঘর থেকে একটি একনলা বন্দুক ও চার রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে ইকতিয়ার ফরহাদ পুলিশকে জানান, উদ্ধার করা বন্দুকটি এজাহার মিয়া এবং পিস্তলের গুলিগুলো রায়হান তাঁর জিম্মায় রেখেছিলেন।

পরে অভিযান চালিয়ে মহররম আলীকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেখানো মতে রায়হানের নিজ ব্যবহৃত ইতালির তৈরি ৭ দশমিক ৬৫ মিলিমিটার পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৮ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

এদিকে বুধবার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজের সঙ্গে ফোনালাপের একটি অডিও ফেসবুকে প্রকাশ করে আত্মসমর্পণের ইঙ্গিত দেন রায়হান।

পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, গত ২২ নভেম্বর থেকে ভূজপুর থানার সুয়াবিল ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় রায়হান ও তাঁর সহযোগীদের ধরতে অভিযান শুরু হয়। অভিযানের অংশ হিসেবে উল্লিখিত ব্যক্তিদের গ্রেপ্তার এবং অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। সন্ত্রাসী রায়হানকে গ্রেপ্তারে তৎপর আছে পুলিশ।

চট্টগ্রামের তিন উপজেলায় বছরে ৬ কোটি টাকা মূল্যের ট্রান্সফরমার চুরি

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর আওতাধীন রাউজান, রাঙ্গুনিয়া ও ফটিকছড়িতে এক বছরে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ৬৯টি ট্রান্সফরমার চুরির তথ্য পাওয়া গেছে। সবচেয়ে বেশি চুরির ঘটনা ঘটেছে ফটিকছড়িতে। প্রতিটি ঘটনায় থানায় মামলা করার কথা জানিয়েছে সমিতি কর্তৃপক্ষ।

চট্টগ্রামে পুলিশ বক্সে অগ্নিসংযোগের চেষ্টা

চট্টগ্রাম নগরের হালিশহরে একটি পুলিশ বক্সে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এতে বক্সটির জানালার কিছু অংশ পুড়ে গেছে। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আসে। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত ভোররাত ৪টার দিকে নগরের বড়পোল এলাকার পুলিশ বক্সে এ ঘটনা ঘটে…

সীতাকুণ্ডের সাবেক ইউপি চেয়ারম্যান রেহান গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডের বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিন রেহানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে নগরের খুলশী এলাকার একটি বাসা থেকে সীতাকুণ্ড ও খুলশী থানা-পুলিশের যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে…

জনপ্রিয় টার্গেট

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

ফটিকছড়িতে গোপন অস্ত্র তৈরির কারখানার সন্ধান, শুটার রায়হানের ৬ সহযোগী গ্রেপ্তার

প্রকাশ: ০৭:২৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬