০২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই রাসায়নিক দিয়ে মাজন তৈরি, ২ কারখানাকে জরিমানা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৩৬ বার পঠিত হয়েছে

আজ মঙ্গলবার শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, ওয়্যারলেস বাজার ও তরপুরচণ্ডী এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানকালে তরপুরচণ্ডী এলাকায় ‘রিফাত নিমের মাজন’ ও ‘রিয়াদ দাঁতের মাজন’ নামের দুটি প্রতিষ্ঠানে অনিয়মের প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠান দুটি আবাসিক ভবনে প্রয়োজনীয় অনুমোদন ও লাইসেন্স ছাড়াই মেশিন বসিয়ে প্লাস্টিকের বোতলে দাঁতের মাজন তৈরি ও বিক্রি করছিল। এ ছাড়া পণ্যের মোড়কে যথাযথভাবে প্রতিষ্ঠানের নাম-ঠিকানা উল্লেখ করা হয়নি এবং রাসায়নিক দ্রব্য ব্যবহারের আগে কোনো পরীক্ষা-নিরীক্ষাও করা হয়নি।

এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠান দুটির মালিককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানা করেন।

সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠান দুটিকে লাইসেন্স ছাড়া ব্যবসা না করার নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সহযোগিতা করে।

চাঁদপুরে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল বাইসাইকেলচালকের

চাঁদপুরের হাজীগঞ্জে মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মো. তরিক (৩২) নামের এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রাজারগাঁও ইউনিয়নের মেনাপুর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

সম্পত্তি নিয়ে বিরোধে দৃষ্টিহীন ভাইকে মেরে বাঁশঝাড়ে ফেলে রেখেছিল ছোট ভাই

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই ও তাঁর স্ত্রীর মারধরে দৃষ্টি প্রতিবন্ধী বড় ভাই শাহজাহান পাটোয়ারীর (৬০) মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সন্ধ্যায় ইউনিয়নের নিজগাছতলা গ্রামের ইচুলী সড়কের উত্তর পাশের পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে…

চাঁদপুরে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ ও মন্দির বন্ধের দাবি হেফাজতের

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় নিরাপত্তা রক্ষার স্বার্থে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ এবং চাঁদপুর শহরের মুনসেফপাড়ায় অবস্থিত শ্রীশ্রী মহাপ্রভু নীলাচল মন্দির বন্ধের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা। আজ সোমবার সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের

জনপ্রিয় টার্গেট

‘আমার বাবুটা চিরদিনের জন্য আব্বু ডাকার মানুষটাকে হারাল’

পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই রাসায়নিক দিয়ে মাজন তৈরি, ২ কারখানাকে জরিমানা

প্রকাশ: ১২:০৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬