আজ শুক্রবার জুমার নামাজ শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো সিলেটে এসে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন হুমায়ুন কবির।
পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী, মাজার প্রাঙ্গণেই গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার কথা ছিল পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। মুসল্লিদের চলাচলের সুবিধার্থে সাংবাদিকেরা মাজারের মূল ফটকের সামনে অবস্থান নেন। সেখানে নেতা কর্মীদের ভিড় ও চাপের কারণে সংবাদ সংগ্রহের পরিবেশ বিঘ্নিত হলে সাংবাদিকেরা মাজারের বাইরে চলে যান। এ সময় ‘জিয়ার সৈনিক, এক হও’ স্লোগান দিয়ে একদল লোক তাঁদের ওপর চড়াও হন বলে অভিযোগ করেন উপস্থিত গণমাধ্যমকর্মীরা।
এ বিষয়ে স্টার নিউজের সিলেট ব্যুরো চিফ ইয়াহ্ইয়া মারুফ বলেন, ‘পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মাজার জিয়ারত শেষে ব্রিফিং করার কথা ছিল। সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকেরা সেখানে উপস্থিত হন। তবে জুমার নামাজ শেষে প্রতিমন্ত্রী বের হওয়ার সময় নেতা কর্মীদের ভিড় ও ধাক্কাধাক্কির কারণে মাজার প্রাঙ্গণে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। পরে সাংবাদিকেরা মাজারের বাইরে চলে এলে বিএনপির কয়েকজন নেতা কর্মী তাঁদের ওপর চড়াও হন এবং টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে খারাপ আচরণ করেন। তাৎক্ষণিক সাংবাদিকেরা এ ঘটনার প্রতিবাদ জানান। সংবাদ সংগ্রহের পরিবেশ না থাকায় তাঁরা স্থান ত্যাগ করেন।’
এ ঘটনা নিয়ে চ্যানেল ওয়ানের সাংবাদিক এম এ কাইয়ুম ফেসবুকে লিখেন, ‘আপনাদের গায়ে শক্তি আছে বলে এটা করলেন! স্লোগান দিলেন, সাংবাদিকদের গায়ে হাত দিলেন। তাও প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাহেবের সামনে। আমাদের বয়কট করা ছাড়া আর কী করার আছে। শুভকামনা আপনাদের প্রতি।’
এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী গণমাধ্যমকে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কী কারণে সাংবাদিকদের সঙ্গে এমন আচরণ করা হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তেঁতুলিয়া নদীর ভাঙন এবং জোয়ারের পানি থেকে বসতভিটা ও ফসলি জমি রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে পটুয়াখালীর বাউফলে প্রায় চার কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন করেছেন নদীতীরবর্তী বাসিন্দারা। একই সঙ্গে ভোলা জেলার ভেলুমিয়া ও পটুয়াখালীর ধূলিয়ার মধ্যে সংযোগ স্থাপনে তেঁতুলিয়া নদীর ওপর সেতু…
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার যশোর-সাতক্ষীরা মহাসড়কের কেশবপুর উপজেলা ও যশোর-খুলনা মহাসড়কের অভয়নগর উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল মান্নান রোগীদের সহজে চিকিৎসাসেবা ও বিভিন্ন পরীক্ষা করিয়ে দেওয়ার কথা বলে হাসপাতালের বাইরে বেসরকারি ক্লিনিকে নিয়ে গিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেন। এভাবে এক ভুক্তভোগীর কাছ থেকে ৫ হাজার টাকা নেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে…
দৈনিক টার্গেট 




















