ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় আ.লীগের ১১ নেতা-কর্মী গ্রেপ্তার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৮:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ২০ বার পঠিত হয়েছে

গতকাল সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার সন্ধ্যা ৭টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে নাশকতাসহ অপরাধমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ও চেষ্টার অভিযোগে জননিরাপত্তা রক্ষায় এ বিশেষ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে পূর্বধলা উপজেলায় রয়েছেন তিনজন। তাঁরা হলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি কাজী মঈন উদ্দিন মামুন, যুবলীগ কর্মী মো. শাকিল ও ছাত্রলীগ কর্মী পিয়াম।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।

এদিকে জেলা সদর থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় রাসেল, রাব্বি ও শরিফ নামের আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। এর আগে বিপ্লব দত্ত নামের স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকেও গ্রেপ্তার করা হয় বলে সদর থানার ওসি আবুল খায়ের নিশ্চিত করেছেন।

পৃথক অভিযানে মোহনগঞ্জে মশাল মিছিলের পর জুয়েল মিয়া নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম।

এ ছাড়া দুর্গাপুর থেকে মো. শরিফ আহমেদ নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি খন্দকার শাকের আহমেদ।

অনলাইনে উসকানিমূলক তথ্য প্রচারের অভিযোগে রিমন নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার ওসি মো. তরিকুল ইসলাম।

অন্যদিকে সাম্প্রতিক নাশকতার ঘটনায় মিছিলে অংশ নেওয়ার অভিযোগে যুবলীগ নেতা কবির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন খালিয়াজুরি থানার ওসি মো. নাসির উদ্দিন।

নেত্রকোনায় সাবেক এমপির বাড়িসহ ছয় বাসাবাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনের বগিতে আগুন

নেত্রকোনার মোহনগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের নেতা ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের ছয়টি বাসাবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই রাতে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তনগর হাওর এক্সপ্রেস…

মোহনগঞ্জে হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন, পুড়েছে চারটি আসন

মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। প্রথমে ট্রেনের গার্ড ও কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মাছের খামারে সেচ দিতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

নেত্রকোনার কেন্দুয়ায় মাছের খামারে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাপস চন্দ্র সরকার (৪৭) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জনপ্রিয় টার্গেট

৩২ ঘণ্টা ধরে লাশঘরে যুবলীগকর্মী মেহেদীর মরদেহ, নিতে আসেননি কেউ

নেত্রকোনায় আ.লীগের ১১ নেতা-কর্মী গ্রেপ্তার

প্রকাশ: ১২:০৮:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬