ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে চুলায় আগুন জ্বালাতেই ফ্ল্যাটে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ, দগ্ধ ৪

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:২৮:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

দগ্ধ ব্যক্তিরা হলেন শাহিন, তাঁর স্ত্রী লিমা পারভীন এবং তাঁদের দুই আত্মীয়। গুরুতর দগ্ধ অবস্থায় তাঁদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

স্থানীয়রা জানান, ঘটনার সময় ফ্ল্যাটের দরজা-জানালা সব বন্ধ ছিল। তাঁদের ধারণা, গ্যাসের চুলার চাবি খোলা থাকা অথবা গ্যাসের লাইনে লিকেজের কারণে পুরো ঘরে গ্যাস জমে থাকতে পারে।

তাঁরা জানান, সকালে ঘুম থেকে উঠে চুলায় আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় ফ্ল্যাটের দরজা-জানালা ও ঘরের আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে দগ্ধ চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, ‘ঘটনাস্থলে আমাদের একটি দল কাজ করছে। বিস্ফোরণের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।’

সিদ্ধিরগঞ্জে বাসে আগুন: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৭ নেতা-কর্মীর নামে মামলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ককটেল বিস্ফোরণ, সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল ও বাসে অগ্নিসংযোগের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৭ নেতা-কর্মীর নাম উল্লেখ করে মামলা হয়েছে। একই মামলায় অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।

পাঁচ ঘণ্টার ব্যবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকে অগ্নিসংযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পৃথক এসব ঘটনায় যানবাহন দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বাসের যাত্রীরা দ্রুত নেমে যেতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

নারায়ণগঞ্জে এক রাতে তিন বাস ও দুই লেগুনায় আগুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জে বুধবার রাতে পৃথক তিন স্থানে তিনটি বাস ও দুটি লেগুনায় আগুন দেওয়া হয়েছে। রূপগঞ্জে মেঘলা ট্রান্সপোর্টের দুটি বাস পুড়ে প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মালিকের দাবি। পুলিশ জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ করছে।

জনপ্রিয় টার্গেট

কর্মী নেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, স্নাতক পাসেই আবেদনের সুযোগ

নারায়ণগঞ্জে চুলায় আগুন জ্বালাতেই ফ্ল্যাটে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ, দগ্ধ ৪

প্রকাশ: ১১:২৮:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬