১০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নামাজ পড়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় জামায়াত কর্মী নিহত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৩৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

আজ শুক্রবার দুপুরে গফরগাঁও-হোসেনপুর এশিয়ান হাইওয়ে সড়কের দক্ষিণ গফরগাঁওয়ের গলাকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান কবির (৩৫) উপজেলার লংগাইর ইউনিয়নের বাগড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে। রায়হান

দক্ষিণ গফরগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মেহেদী হাসান কবির জামায়াতে ইসলামীর কর্মী ছিলেন। গত জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলটির নির্বাচনী এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মেহেদী হাসান কবির ও তাঁর বন্ধু পার্শ্ববর্তী পাইথল ইউনিয়নের নেওকা গ্রামের রায়হান মিয়া মোটরসাইকেলে করে কিশোরগঞ্জের পাগলা মসজিদে জুমার নামাজ আদায় করতে যান। নামাজ শেষে বাড়ি ফেরার পথে গফরগাঁও-হোসেনপুর এশিয়ান হাইওয়ে সড়কের গলাকাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মেহেদী ও রায়হান গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মেহেদীকে মৃত ঘোষণা করেন। আহত রায়হানকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, আহত একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর ধারণা, মাথায় আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। অপরজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এ ঘটনায় অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ময়মনসিংহে রেলওয়ের জমি দখলের অভিযোগে এলিট টাওয়ারের কাজ বন্ধ

ময়মনসিংহে রেলওয়ের জমি দখল করে ১৮ তলা এলিট টাওয়ার নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্মাণাধীন ভবনটির কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। একই সঙ্গে ভবনটির অনুমোদিত নকশা বাতিলের জন্য সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন ঢাকা বিভাগীয় রেলওয়ের ভূসম্পত্তি কর্মকর্তা।

শিক্ষার্থীদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যাত্রীদের দুর্ভোগ

রাজীব পরিবহনের বাস বন্ধের দাবিতে ময়মনসিংহে আড়াই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুর একটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত নগরীর দিঘারকান্দা বাইপাস এলাকায় দ্বিতীয় দফায় সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

জনপ্রিয় টার্গেট

নামাজ পড়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় জামায়াত কর্মী নিহত

নামাজ পড়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় জামায়াত কর্মী নিহত

প্রকাশ: ১০:৩৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬