দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:৪৩:০১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২৪ বার পঠিত হয়েছে

জানা গেছে, চলতি বছরের ১২ মে লেবাননের দক্ষিণাঞ্চলের জেবদিন এলাকায় একটি রুটি বহনকারী গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান একই এলাকায় কর্মরত তিন বাংলাদেশি প্রবাসী। তারা হলেন সাতক্ষীরা সদর উপজেলার শফিকুল ইসলাম, আশাশুনি উপজেলার নাহিদুল ইসলাম নাহিদ এবং কলারোয়া উপজেলার শুভ দাস।

শফিকুল ইসলাম ও নাহিদের মরদেহ গত ২৭ জুন দেশে এসেছে। তবে নানা জটিলতায় শুভ দাসের মরদেহ দেশে আনতে প্রায় ৪ মাস লেগে যায়।

নিহতের পিতা সুরঞ্জন দাস জানান, পরিবারের অভাব-অনটন দূর করতে ছেলেকে জমি ও গবাদিপশু বিক্রি এবং ধারদেনা করে লেবাননে পাঠায় তাঁর পরিবার। কিন্তু ভাগ্য বদলের সেই স্বপ্ন তছনছ করে দিল যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ লেবাননে ইসরায়েলের ড্রোন হামলা।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের খুলনাস্থ ওয়েজ অ্যান্ড ওয়েলফেয়ার বোর্ডের সহকারী পরিচালক মঈন আহমেদ জানান, মরদেহ সৎকারের জন্য ৩৫ হাজার টাকা এবং যুদ্ধে মারা যাওয়ার কারণে বিশেষ অনুদানের ৫০ হাজার টাকা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এ ছাড়া আর্থিক অনুদান হিসেবে ৩ লাখ ও বীমা বাবদ আরও ১০ লাখ টাকা পাবে তাঁর পরিবার।

নড়াইলের লোহাগড়ায় মাদক বিক্রি ও সেবনে নিষেধ করায় দুই নারীসহ একই পরিবারের ছয়জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামে এ ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অন্তত ১১ শিক্ষার্থী অসুস্থ হয়েছে। আজ রোববার দুপুর সোয়া ১টা থেকে বিকেল সাড়ে ৩টার মধ্যে অসুস্থ অবস্থায় তাদের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

‘আবাসিক’ শ্রেণির উচ্চমূল্যের জমিকে ‘নাল জমি’ দেখিয়ে এবং দলিলে জমির প্রকৃত মূল্য কম উল্লেখ করে কোটি টাকার সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার একটি ঘটনায় প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে অভিযান চালিয়ে এমন তথ্য পেয়েছে সংস্থাটির এনফোর্সমেন্ট বিভাগ…

জনপ্রিয় টার্গেট

দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহ

প্রকাশ: ০৭:৪৩:০১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬