ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেবিদ্বার বিএনপির চার বিভক্ত নেতৃত্বকে ঐক্যের ডাক নব্বইয়ের নেতাদের

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:২৬:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ১৮ বার পঠিত হয়েছে

আজ শুক্রবার দুপুরে দেবিদ্বার পল্লী বিদ্যুৎ-সংলগ্ন সাবেক উপজেলা যুবদল সভাপতি মো. নজরুল ইসলাম সরকারের বাসভবনে আয়োজিত কর্মিসভায় এই আহ্বান জানানো হয়।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম পাঠানের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সাবেক উপজেলা ছাত্রদল ও যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ আনিসুর রহমান।

সভায় বলা হয়, দেবিদ্বার বিএনপি বর্তমানে চার ভাগে বিভক্ত। এসব গ্রুপের নেতৃত্বে রয়েছেন সাবেক চারবারের নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক জাতীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী, সাবেক কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সী, বিএনপির জাতীয় কমিটির সদস্য মো. সাঈদুর রহমান লিটন এবং ঢাকা গুলশান থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও তিতুমীর কলেজের সাবেক ভিপি আব্দুল আউয়াল খান।

কর্মিসভা থেকে প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রামপর্যায়ে কর্মিসমাবেশ করার ঘোষণা দেওয়া হয়। বক্তারা বলেন, ঐক্যের ডাক ব্যর্থ হলে সব নেতৃত্বকে বাদ দিয়ে নতুন নেতৃত্ব নিয়ে এগিয়ে যাবেন তাঁরা।

বক্তারা অভিযোগ করেন, বিগত স্বৈরশাসকের সহযোগী, দলের কর্মকাণ্ড থেকে দূরে সরে যাওয়া ও ২০২৪ সালের ৫ আগস্টের পর চাঁদাবাজিসহ নানা অনৈতিক কাজে জড়িয়ে দলের বদনাম করেছেন—এমন ব্যক্তিদের সঙ্গে কোনো আপস করা হবে না।

সভায় উপস্থিত ছিলেন সাবেক বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান মো. সাদেকুর রহমান সরকার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বলাই কুমার রায়, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও এসএ সরকারি কলেজের সাবেক ভিপি মো. এনামুল হক (হেলাল) ভূঁইয়া, বিএনপি নেতা মো. সাইফুল ইসলাম খান ও মো. মান্নান মোল্লা, সাবেক যুবদল নেতা মো. সোয়ায়েব মোল্লা, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম এবং এসএ সরকারি কলেজের সাবেক ছাত্রদল সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল নেতা ও জাসাসের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক জাভেদ আহমদ চৌধুরী, সাবেক যুবদল নেতা মো. মোশাররফ হোসেন মামুন, মো. জাহাঙ্গীর আলম, মো. আবু বকর সিদ্দিক, মো. আবুল কালাম আজাদ, মো. আসাদুজ্জামান আসাদ, মো. সৈয়দ নাঈম, রিপন আহমেদ, খালিদ হাসান মামুন ও মো. সুমন আহমেদ।

কুমিল্লার ১১ পাটকলের পাঁচটিই বন্ধ

কুমিল্লার ১১ পাটকলের পাঁচটিই বন্ধ

কুমিল্লার ১১টি পাটকলে একসময় উল্লেখযোগ্য পণ্য উৎপাদন করা হতো। কিন্তু কাঁচামালের সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং আর্থিক সংকটে পাঁচটিই বন্ধ হয়ে গেছে। বর্তমানে ছয়টি কারখানায় উৎপাদন করা হলেও ধুঁকছে সেগুলো।

কুমিল্লায় পেট্রলভর্তি বোতলসহ ৬ জনকে আটক করে পুলিশে দিল জামায়াত-শিবির

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার প্রস্তুতির অভিযোগে কুমিল্লার চৌদ্দগ্রামে পেট্রলভর্তি বোতল ও টায়ারসহ ছয় যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।

বিয়ে ভেঙে যাওয়ায় প্রেমিককে ভিডিও কলে রেখে কলেজছাত্রীর আত্মহত্যা

মুঠোফোনে ওমানপ্রবাসী যুবকের সঙ্গে পরিচয়। সেখান থেকে ধীরে ধীরে প্রণয়। এরপর পরিণয়ের পথে যখন এগিয়ে যেতে চাইল দুজন, তখনি ঘটল বিঘ্ন। মেয়ের বাবা অটোরিকশাচালক জেনে বিয়েতে ভেটো দেয় পাত্রপক্ষের লোকজন। অভিমান, অপমান আর হতাশায় প্রেমিকের সঙ্গে ভিডিও কলে থাকা অবস্থাতেই আত্মহত্যা করলেন কুমিল্লার চৌদ্দগ্রামের

জনপ্রিয় টার্গেট

খাবারে ভেজালের কারবার, বড় ঝুঁকিতে জনস্বাস্থ্য

দেবিদ্বার বিএনপির চার বিভক্ত নেতৃত্বকে ঐক্যের ডাক নব্বইয়ের নেতাদের

প্রকাশ: ১২:২৬:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬