আজ শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসার পথে ফ্লাইটটিতে গোপন তথ্যের ভিত্তিতে নজরদারি ও তল্লাশি চালানো হয়। একপর্যায়ে বিমানে দায়িত্ব পালনরত ওই মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে সোনাগুলো উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্রের হিসাবে, উদ্ধার করা ১২০টি সোনার বারের আনুমানিক বাজারমূল্য ২৮ কোটি ৫৭ লাখ ১৪ হাজার টাকা।
তল্লাশির পর উদ্ধার করা সোনার পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে তা যাচাই-বাছাই করা হয়। পরে সেগুলো জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে।
ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. আমিনুল ইসলাম সোনা জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিমানের ভেতর দায়িত্ব পালনরত একজন কর্মীর কাছে এত বিপুল পরিমাণ সোনা কীভাবে এল, তা খতিয়ে দেখা হচ্ছে। এর সঙ্গে আরও কেউ জড়িত কি না এবং সোনার বারগুলো কোনো সংঘবদ্ধ চোরাচালান চক্রের মাধ্যমে দেশে আনা হয়েছে কি না, তা-ও তদন্তের আওতায় আসতে পারে।
ঘটনার পর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সংশ্লিষ্ট বিভাগ এবং বিমানবন্দরে দায়িত্ব পালনকারী বিভিন্ন সংস্থার মধ্যে তৎপরতা বাড়ানো হয়েছে। উদ্ধার করা সোনার সুনির্দিষ্ট হিসাব, জব্দের প্রক্রিয়া এবং ঘটনায় জড়িতদের বিষয়ে তদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পাবনার চাটমোহরে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে রবিউল ইসলাম রবি (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে…
নড়াইল সদর উপজেলার চণ্ডীবরপুর ইউনিয়নের নূর মোহাম্মদ নগর (মহিষখোলা) এবং বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর মিলনায়তনে এসব কর্মসূচি পালিত হয়।
দৈনিক টার্গেট 












