০৬:১১ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুবলার চরের আলোরকোলে নিখোঁজ পর্যটক ২৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৫২:৪১ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। শনিবার বিকেল ৩টা পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ রিয়াজ আহমেদ ময়মনসিংহের ভালুকা পৌরসভার কাঁঠালি পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম আবুল বাশার ঢালী এবং মায়ের নাম রুমেলা খাতুন। সঙ্গে থাকা ব্যাগে পাওয়া জাতীয় পরিচয়পত্রের সূত্র ধরে বন বিভাগ তাঁর পরিচয় শনাক্ত করে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চর জেলেপল্লি বিশেষ টহল ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মো. খলিলুর রহমান বলেন, নিখোঁজ পর্যটকের সন্ধানে সাগরতীর ও বনের বিভিন্ন চরে তল্লাশি চালানো হচ্ছে। বন বিভাগ ও কোস্ট গার্ডের পাশাপাশি তাঁর সফরসঙ্গীরাও অভিযানে অংশ নিচ্ছেন।

মো. খলিলুর রহমান আরও বলেন, মরদেহ ভেসে না ওঠা পর্যন্ত উদ্ধারের সম্ভাবনা কম। বিশাল সমুদ্রে ডুবুরি নামিয়েও তল্লাশি চালানো অত্যন্ত কঠিন। মরদেহের সন্ধান পেতে আরও এক-দুই দিন অপেক্ষা করতে হতে পারে। নিখোঁজ পর্যটকের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা ময়মনসিংহের ভালুকা থেকে আলোরকোলের উদ্দেশে রওনা হয়েছেন।

বন বিভাগ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৩টার দিকে ‘ইকোট্যুরিজম’ নামের একটি কাঠের তৈরি পর্যটকবাহী লঞ্চে ১০ জন পর্যটক সুন্দরবনের হিরণ পয়েন্ট ও নীলকমল ঘুরে আলোরকোলে পৌঁছান। পরে লঞ্চ থেকে ট্রলারে করে তাঁরা আলোরকোল চরে নামেন।

আলোরকোল চরে নামার পর তিনজন পর্যটক সমুদ্র সৈকতে গোসল করতে যান। গোসলের একপর্যায়ে প্রবল ঢেউ ও স্রোতের টানে রিয়াজ সাগরে তলিয়ে যান। ঘটনাটি দেখে আলোরকোল শুঁটকি পল্লির জেলেরা তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ড ও বন বিভাগকে খবর দেন।

কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম বলেন, পর্যটক নিখোঁজের খবর পাওয়ার পরপরই কোস্ট গার্ডের একটি টহল দল ঘটনাস্থলে পাঠানো হয়। এরপর থেকে নিখোঁজ পর্যটকের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

সুন্দরবন পশ্চিম বিভাগের খুলনা অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা মো. হাছানুর রহমান বলেন, শুক্রবার সকালে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে অনুমতিপত্র নিয়ে দুটি পর্যটকবাহী লঞ্চ পূর্ব সুন্দরবনের দুবলার চরে যায়। লঞ্চ দুটিতে মোট ৩০ জন পর্যটক ছিলেন। তাঁদের মধ্যে একজন পর্যটক সাগরে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

সুন্দরবনে গোসলে নেমে ঢেউয়ের তোড়ে ভেসে গেলেন পর্যটক

সুন্দরবনের দুবলার চরের আলোরকোল সমুদ্রসৈকতে গোসল করতে নেমে রিয়াজ ঢালী নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আলোরকোল শুঁটকি পল্লিসংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে। নিখোঁজ রিয়াজের বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়। নিখোঁজের খবর পেয়ে কোস্ট গার্ড, বন বিভাগ ও স্থানীয় জেল

মোংলা বন্দরের আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

মোংলা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ‘মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও আধুনিকায়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় ১০ ও ১১ নম্বর জেটি নির্মাণ, কনটেইনার লোডিং-আনলোডিং ইয়ার্ড, বিপজ্জনক পণ্য রাখার ইয়ার্ড এবং ৪৯টি প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন করা হবে। চার বছর মেয়াদি প্রকল্পটির নির্মাণ ব্যয় ধরা…

জনপ্রিয় টার্গেট

সোমবার ঢাকায় আসছেন হামজা–ফারহান

দুবলার চরের আলোরকোলে নিখোঁজ পর্যটক ২৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি

প্রকাশ: ০৫:৫২:৪১ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬