ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দাড়ি-টুপি দেখে জঙ্গি আখ্যা দেওয়া ‘অপশক্তি’ দেশ ছেড়ে পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:২৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

আজ শুক্রবার দুপুরে মাদ্রাসাটির দুই দিনব্যাপী মহাসম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্য দেন ধর্ম প্রতিমন্ত্রী।

মোহাম্মদ শামীম কায়সার বলেন, শাপলা চত্বরে যারা রক্ত ঝরিয়েছে, দাড়ি-টুপি দেখলেই যারা জঙ্গি ট্যাগ দিয়েছে, সেই অপশক্তি এ দেশে টিকে থাকতে পারেনি, দেশ ছেড়ে পালিয়েছে। তাদের বিরুদ্ধে মাদ্রাসার ছাত্র-শিক্ষকেরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছিলেন। যারা আলেম-ওলামা ও ছাত্রজনতার বুকে গুলি চালিয়েছিল, এ দেশের মানুষ তাদের কোনো দিন মেনে নেবে না। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে এ দেশের মানুষ আবারও মাঠে নামবে।

জুলাই-আগস্টের আন্দোলনে পটিয়া মাদ্রাসার অবদানের কথা স্মরণ করে পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, ‘মাদ্রাসার ছাত্ররা যেদিন মাঠে নেমেছিল, সেদিনই হাসিনার পতন হয়েছিল। আমরাও সর্বাত্মকভাবে তাদের পাশে ছিলাম। ফ্যাসিবাদের পতনে তাদের ভূমিকা অনস্বীকার্য।’

মাদ্রাসার মহাপরিচালক একরামুল হক ওদুদীর সভাপতিত্বে মহাসম্মেলনে উপস্থিত ছিলেন বাঁশখালী আসনের সংসদ সদস্য জহিরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিবুল্লাহ বাবুনগরীসহ দেশবরেণ্য ওলামায়ে কেরাম।

দুই দিনব্যাপী আন্তর্জাতিক মহাসম্মেলনে আলোচনায় অংশ নেন আল্লামা শামছুল ইসলাম, মুহাদ্দিস মাওলানা জাহেদ উল্লাহ, আল্লামা মুফতি শামছুদ্দীন জিয়া সাহেব (শায়খুল হাদিস), মাওলানা মো. জাকারিয়া, মাওলানা নুরুল্লাহ, মাওলানা নুরুল কাদের চকরিয়া, মাওলানা আবদুল্লাহ আল মারুফ, মাওলানা মোস্তফা নূরী, মাওলানা হাবিবুল ওয়াহেদ, মাওলানা মোহাম্মদ খোবাইব, মাওলানা মুফতি আবদুল কাদের, মুফতি মাহমুদ হাসান, মুফতি মুহাম্মদ আরশাদ রাহমানী, আল্লামা শেখ আহমদ, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা সালাহউদ্দীন নানুপুরী, মাওলানা যাইনুল আবেদীন, হজরত মাওলানা আশহাদ রশিদী, মাওলানা সাজিদুর রহমান (ভারত), মাওলানা মুফতি কেফায়েত উল্লাহ, মাওলানা আজিজুল হক আল-মাদানী, মাওলানা হাফিজুর রহমান কুয়াকাটা, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা ফরিদ উদ্দিন আল-মোবারক ও মাওলানা খলিল আহমদ কাসেমী।

প্রাক্তন শিক্ষার্থী ও লাখো ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে মাদ্রাসা মাঠে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বাদ আসর মাদ্রাসার মুহতামিম একরাম হোসাইন ওদুদীর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইসলামী মহাসম্মেলন সমাপ্ত ঘোষণা করা হয়।

চট্টগ্রামে ট্রাফিক পুলিশ বক্সে আগুন, গ্রেপ্তার দুই ছিনতাইকারী

চট্টগ্রাম নগরের হালিশহরের বড়পোল মোড়ে ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনায় দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার নগরের হালিশহর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিল, পুলিশ-বিএনপির ধাওয়ায় আটক ২০

চট্টগ্রাম নগরের সিনেমা প্যালেস এলাকায় ঝটিকা মিছিল বের করার চেষ্টাকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ২০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। জুমার নামাজের পর মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ ও বিএনপির নেতা-কর্মীরা তাঁদের ধাওয়া করেন। পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

সৌদি আরবে কর্মস্থলে ভবনের সিঁড়ি থেকে পড়ে ফটিকছড়ির এক ব্যক্তির মৃত্যু

সৌদি আরবের মক্কা নগরীতে কর্মস্থলে দুর্ঘটনায় শহিদুল্লাহ বাবু নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে একটি ভবনের সিঁড়ি থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

জনপ্রিয় টার্গেট

এপেক সম্মেলনে নৃত্যদলের নেতৃত্বে ১০০০ কোটি ভিউ পাওয়া ৭ বছরের এনছি

দাড়ি-টুপি দেখে জঙ্গি আখ্যা দেওয়া ‘অপশক্তি’ দেশ ছেড়ে পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী

প্রকাশ: ১২:২৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬