ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল: এমপির পিএস বললেন—‘না বুঝে ভুল করেছি’

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:৩২:২৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

গতকাল মঙ্গলবার রাত থেকে ১০ মিনিট ৩৭ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে এক তরুণীর সঙ্গে নয়নকে ভিডিও কলে কথা বলতে দেখা যায়। একপর্যায়ে তাঁদের অন্তরঙ্গ অবস্থার দৃশ্যও দেখা যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ১২ জুন সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হকের ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ পান শেখ মোহাম্মদ হোসেন ওরফে এস এম নয়ন। ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে থাকার পাশাপাশি সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করায় ভিডিওটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

জানতে চাইলে শেখ মোহাম্মদ হোসেন ওরফে এস এম নয়ন ভিডিওর বিষয়টি স্বীকার করেন। তবে তাঁর দাবি, তাঁকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।

নয়ন বলেন, ‘আমাকে ফাঁদে ফেলা হয়েছে। আমার প্রতিপক্ষের লোকজন এক নারীকে দিয়ে ফাঁদ পেতেছে। আমি না বুঝে ভুল কাজ করেছি। তবে ওই তরুণীর সঙ্গে বর্তমানে আমার কোনো সম্পর্ক নেই। আমি অন্য একজনকে বিয়ে করেছি।’

নাম প্রকাশ না করার শর্তে ছাত্রদলের এক নেতা বলেন, ছাত্রদলের মতো একটি সংগঠনের গুরুত্বপূর্ণ পদে থেকে এ ধরনের কর্মকাণ্ডে জড়ানো দুঃখজনক। একজন নেতার ব্যক্তিগত কর্মকাণ্ডের কারণে পুরো সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। বিশেষ করে সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করা ব্যক্তির কাছ থেকে আরও দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত। এ ধরনের ঘটনায় দলের ভাবমূর্তি রক্ষায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত।

এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক এম রবিউল হোসেন রবি বলেন, এ ধরনের ঘটনা ঘটলে কেন্দ্রীয় ছাত্রদল সিদ্ধান্ত নেবে। কেউ ব্যক্তিগতভাবে আপত্তিকর কাজে জড়িয়ে পড়লে তার দায়ভার সংগঠন নেবে না।

এক দিনে রেলে নিয়োগ দুর্নীতির তিন মামলার রায়

বাংলাদেশ রেলওয়ের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও অনিয়মের অভিযোগে দুদকের করা দুটি মামলায় সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা ও সাবেক কর্মকর্তা গোলাম কিবরিয়াকে কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের আদালত। একই দিনে নিয়োগসংক্রান্ত দুর্নীতির আরেক মামলায় তাঁদেরসহ ছয়জনকে খালাস দেওয়া হয়েছে।

অচলাবস্থার প্রভাব: কাগুজে ভিসিতে চুয়েটে বাড়ছে দায়দেনা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য নিয়োগ নিয়ে অচলাবস্থার প্রভাব এবার পড়তে শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রমে। যানবাহনের জ্বালানি, আনসার সদস্যদের বেতন এবং বিদ্যুৎ-গ্যাস বিলসহ বিভিন্ন খাতে জমেছে প্রায় ২ কোটি ৩০ লাখ টাকার বকেয়া। উপাচার্য ক্যাম্পাসে…

রাউজানে শটগান ও কার্তুজসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে পুলিশের অভিযানে দেশি তৈরি একটি লোহার শটগান ও দুটি কার্তুজসহ জাহেদুল ইসলাম রিমন ওরফে আইমান (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার জাহেদুল ইসলাম রিমন রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সুলতানপুর এলাকার রমজান আলী ড্রাইভারের বাড়ির মৃত রাশেদুল ইসলামের ছেলে।

জনপ্রিয় টার্গেট

শীতের দিনে তোয়ালে বা গামছা কত দিন পরপর ধোয়া উচিত

তরুণীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল: এমপির পিএস বললেন—‘না বুঝে ভুল করেছি’

প্রকাশ: ০২:৩২:২৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬