ডোপ টেস্টের ভয়ে থানা থেকে পালাল পুলিশ কর্মকর্তা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:২৮:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

জানতে চাইলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, এএসআই দেলোয়ারকে ডোপ টেস্ট করার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। সুযোগ বুঝে সে থানা থেকে পালিয়ে গেছে। সম্ভাব্য সব স্থানে তাকে খোঁজাখুঁজি করা হচ্ছে।

এর আগে বিমানবন্দর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেনকে আজ বৃহস্পতিবার সকালে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর নগরীসংলগ্ন দক্ষিণ কড়াপুর গ্রামের মিরাজ হাওলাদারের বাড়িতে অভিযান চালিয়ে ৩ সহযোগীসহ আটক করে।

অধিদপ্তরের পরিদর্শক মো. জাহিদুল ইসলাম জানান, মিরাজ হাওলাদারের বাড়িতে মাদক কেনাবেচা, সেবন ও আড্ডা হয়—এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় বাড়িটি ঘেরাও করেন। পরে স্থানীয় লোকজনকে নিয়ে তারা নির্দিষ্ট ঘরের মধ্যে যান। ঘরের মধ্যে থেকে এএসআই দেলোয়ার ও ১ নারীসহ ৪ জনকে আটক করা হয়। সেখান থেকে ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। আটকদের মধ্যে এএসআই দেলোয়ার ছাড়া অন্যরা হচ্ছে ওই বাড়ির মো. মিরাজুল ইসলাম (৩৪), বাগেরহাট জেলার ফকিরহাটের ভট্টখামার নোয়াপাড়া এলাকার নাহিদ হাসান (২৬) ও নগরীর পলাশপুর এলাকার এক নারী (৩০)।

পরিদর্শক জাহিদুল আরও বলেন, অভিযানের সময় দেলোয়ার টিনের ওপর লাফিয়ে পড়ে পালানোর চেষ্টা করেছিল। তাকে আটকের পর পরিচয় জানতে পেরে বিমানবন্দর থানায় খবর দেওয়া হয়। থানার পরিদর্শক শাহাবুদ্দিন ঘটনাস্থলে গেলে দেলোয়ারকে তাঁর জিম্মায় দেওয়া হয় এবং অন্যদের আটক করে নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

নাটোরের গুরুদাসপুরে এসএসসি পরীক্ষার্থী সুমাইয়া জাহান সর্বোচ্চ নম্বর (১১৭৩) পেয়েও প্রশাসনের কৃতী শিক্ষার্থীদের তালিকায় স্থান পায়নি। অথচ তার চেয়ে কম নম্বর পাওয়া আট শিক্ষার্থীকে সংবর্ধনার জন্য ডাকা হয়েছে। অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে তৎক্ষণাৎ সুমাইয়া জাহানের আপত্তির মুখে স্থগিত করা হয় ক্রেস্ট বিতরণ।

নাটোর রেলস্টেশন থেকে চুরি যাওয়া ব্যাগের খোঁজে আজ বৃহস্পতিবার রাজশাহীতে এসেছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। গত ২৪ ঘণ্টায় ব্যাগে থাকা ল্যাপটপের অবস্থান কয়েক দফা শনাক্ত হলেও উদ্ধার করতে পারেনি পুলিশ। ব্যাগ উদ্ধারে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি), রেলওয়ে পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি), র‍্যাব…

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক পুলিশ সার্জেন্ট বেলায়েত হোসেনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৮৯ লাখ ৭৭ হাজার ৭৪২ টাকা জরিমানা করা হয়। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

জনপ্রিয় টার্গেট

ডোপ টেস্টের ভয়ে থানা থেকে পালাল পুলিশ কর্মকর্তা

প্রকাশ: ১২:২৮:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬