ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে ভৈরব থানার নারী পুলিশ কনস্টেবলের মৃত্যু

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:২০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ১৮ বার পঠিত হয়েছে

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর সাইদা আক্তারকে গত বৃহস্পতিবার কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসা শেষে গতকাল হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন সাইদা আক্তার। বাড়ি ফেরার পথে তিনি আবার অসুস্থ হয়ে পড়লে তাঁকে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে বাড়িতে নেওয়ার পর রাতে তাঁর মৃত্যু হয়।

আজ রোববার জোহরের নামাজের পর জানাজা শেষে স্থানীয় কবরস্থানে সাইদা আক্তারকে দাফন করা হয়।

সাইদা আক্তারের আকস্মিক মৃত্যুতে ভৈরব থানা-পুলিশের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু মুছা শেখ, ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমানসহ পুলিশের সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।

পুলিশ কর্মকর্তারা তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা, পাগলা মসজিদে বিশ্বাসের অনন্য নজির

একটি একটি করে খোলা হলো ১৫টি দানবাক্স। বেরিয়ে এল দেশি-বিদেশি মুদ্রায় ঠাসা ৫১টি বস্তা। কোথাও টাকার স্তূপ, কোথাও সোনা-রুপার অলংকার। এসব টাকা গুনতে দিনভর ব্যস্ত সময় পার করলেন কয়েক শ শিক্ষার্থী, ব্যাংকার ও জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী। সকাল থেকে শুরু হওয়া গণনা শেষ হলো রাত ১০টার পর। হিসাব শেষে দেখা

এবার পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৫১ বস্তা টাকা, চলছে গণনা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুললেই মেলে বিপুল পরিমাণ অর্থ। এবারও এর ব্যতিক্রম হয়নি। চার মাস ২৪ দিন পর আজ শনিবার (২১ নভেম্বর) সকাল সোয়া ৭টার দিকে মসজিদের ১৫টি দানবাক্স খোলা হয়েছে। এর আগে মসজিদের দানবাক্স ছিল ১৩টি। এবার আরও দুটি বাড়ানো হয়েছে। এতে পাওয়া টাকা জমা করতে হয়েছে ৫১টি বড় বস্ত

কারখানার মেশিনে কাপড় পেঁচিয়ে নারী শ্রমিকের মৃত্যু

কিশোরগঞ্জের ভৈরবে পলিথিনের কাঁচামাল উৎপাদন কারখানায় কাজ করতে গিয়ে মেশিনে কাপড় পেঁচিয়ে রত্না বেগম (২৫) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁতারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কারখানাটির নিরাপত্তাব্যবস্থা ও বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

জনপ্রিয় টার্গেট

ডিসেম্বর নিয়ে ফেসবুক পোস্ট, প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

ডেঙ্গুতে ভৈরব থানার নারী পুলিশ কনস্টেবলের মৃত্যু

প্রকাশ: ১২:২০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬