আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপির উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. আকতার হোসেন জানিয়েছেন, গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগের ৩০ জন, লালবাগের ৪৬, ওয়ারীর ৫৬, মতিঝিলের ৬৪, তেজগাঁওয়ের ৮০, মিরপুরের ১৩১, গুলশানের ২৯ ও উত্তরার ২২ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছেন ৮ জন।
অভিযানে ১৩টি ককটেল, ৯টি পেট্রোল বোমা, ৯৫০ গ্রাম গান পাউডার, বিস্ফোরিত পেট্রোল বোমার অংশবিশেষ ও ১৭টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৩ হাজার ৮১টি ইয়াবা, ২৪ ক্যান বিয়ার, ২ বোতল বিদেশি মদ, একটি বাস, ৫টি মোটরসাইকেল ও ১৪টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দৈনিক টার্গেট 

























