ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডাক্তারের অনুপস্থিতিতে নার্সের মাধ্যমে প্রসব, নবজাতকের মৃত্যু–সিসিইউতে মা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১৪:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ১৬ বার পঠিত হয়েছে

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের ডাচ্-বাংলা ভবনে অবস্থিত মা হাসপাতাল অ্যান্ড ল্যাবে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী প্রসূতি সুরমা আক্তার কিশোরগঞ্জ জেলার আনিসুর রহমানের স্ত্রী। তাঁরা সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের ধনুহাজী রোডের মানিক টাওয়ারে ভাড়া থাকেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘ ৯ মাস ধরে ওই হাসপাতালে চিকিৎসা নিয়ে আসছিলেন ভুক্তভোগী সুরমা আক্তার। মঙ্গলবার তীব্র ব্যথা অনুভব হলে পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল কর্তৃপক্ষ জরুরি গর্ভপাতের কথা জানিয়ে তাঁদের কাছে সাদা কাগজে সই নেন। সই নেওয়ার কিছুক্ষণ পর ওই নারী নরমালে একটি সন্তান জন্ম দেন। পরে দ্বিতীয় সন্তানের সময় তীব্র ব্যথা অনুভব করেন তিনি।

নার্সরা চেষ্টা করেও সন্তান প্রসব করাতে ব্যর্থ হন। পরে ব্যথার ইনজেকশন দেন নার্স। এতে অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক সাইনবোর্ডের প্রো-অ্যাক্টিভ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেন। মা সুরমা আক্তারকে সিসিইউতে ভর্তি করানো হয়। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা ওই হাসপাতালে গিয়ে ম্যানেজারসহ কয়েকজনকে মারধর করেন।

ভুল চিকিৎসায় নাতিকে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন ওই নারীর শাশুড়ি হনুফা বেগম। তিনি বলেন, ‘ডাক্তার আসবে আসবে বলে দীর্ঘ সময় অতিবাহিত হলে হাসপাতালের নার্স শিউলিসহ দুজনের চেষ্টায় নরমালে এক শিশুর জন্ম হয়। দ্বিতীয়জনের সময়ে তীব্র ব্যথা হলে তারা ডাক্তার এসে দেখবেন বলে ব্যথা কমানোর ইনজেকশন দেন। এতে অবস্থা খারাপ হয়। একপর্যায়ে আমার ছেলের বউয়ের অবস্থা বেশি খারাপের দিকে গেলেও ডাক্তার আসেননি। তারা আমাদের অন্য হাসপাতালেও যেতে দিচ্ছিল না। পরে আমরা জোর করে প্রো-অ্যাক্টিভ হাসপাতালে নিয়ে জানতে পারি বাচ্চা মারা গেছে। বউয়ের অবস্থা ভালো না।’

ভুক্তভোগীর শ্বশুর বলেন, ‘ডাক্তার না এনে নার্স দিয়ে চিকিৎসা করানোয় আমাদের নাতির মৃত্যু হয়েছে। বর্তমানে আমার ছেলের বউ প্রো-অ্যাক্টিভ হাসপাতালে সিসিইউতে ভর্তি রয়েছে। আমরা এ ঘটনার সঠিক বিচার চাই।’

এ বিষয়ে মা হাসপাতাল অ্যান্ড ল্যাবের ম্যানেজার মাসুদ বলেন, ‘চিকিৎসাকালীন রোগীর অবস্থা ভালো ছিল। আমরা ভেবেছিলাম দ্বিতীয়টাও নরমালে হয়ে যাবে। যে কারণে দ্বিতীয় সন্তানের সময়ে আমরা ডাক্তারকে আসতে নিষেধ করেছিলাম।’

মাদ্রাসার আগুনে অসুস্থ: হাসপাতাল ছাড়ল ৫৩ শিক্ষার্থী

নারায়ণগঞ্জের ফতুল্লায় শান্তিধারা জামিয়া আশরাফিয়া মাদ্রাসার লাইব্রেরিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ৮৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে বার্ন ইনস্টিটিউটে আসে। তাদের মধ্যে ৫৩ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। হাসপাতালে ভর্তি ৩৫ জনের মধ্যে চারজন আইসিইউতে চিকিৎসাধীন।

নারায়ণগঞ্জে মাদ্রাসার লাইব্রেরিতে আগুন, ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, চারজন আইসিইউতে

জামিয়া আশরাফিয়া মাদ্রাসার শিক্ষক আজিজুর রহমান জানান, মাদ্রাসাটি ফতুল্লার শান্তিধারা এলাকায় অবস্থিত। রাতে যখন সবাই ঘুমিয়ে ছিলেন, তখন মাদ্রাসার লাইব্রেরিতে আগুন লাগে। এরপর সেই ধোঁয়া ছড়িয়ে পড়লে অসুস্থ হয়ে পড়েন সবাই।

সিদ্ধিরগঞ্জে ঝুটের গুদামসহ বসতবাড়িতে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঝুটের দুটি গুদাম ও একটি বসতবাড়িতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জনপ্রিয় টার্গেট

সখীপুরে মাদক সেবনের ভিডিও করায় চার সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার চাঁদাবাজির মামলা

ডাক্তারের অনুপস্থিতিতে নার্সের মাধ্যমে প্রসব, নবজাতকের মৃত্যু–সিসিইউতে মা

প্রকাশ: ১২:১৪:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬