১০:১৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টুঙ্গিপাড়ায় এক রাতে পরোয়ানাভুক্ত ১০ আসামি গ্রেপ্তার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:২১:৩৮ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ১৮ বার পঠিত হয়েছে

আজ শনিবার গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী।

মারামারির মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলার গওহরডাঙ্গা গ্রামের কামরুল খানের ছেলে আলামিন খান (৪০), আকবর খানের ছেলে সুমন খান (২২), মুকিত খানের ছেলে আকবর (৪৫), মৃত আজিম উদ্দিন খানের ছেলে সাদেক খান (৪৬), ছরোয়ার খানের ছেলে জামাল (৪৬) ও মোমরেজ (৪৩), গাউস খানের ছেলে সবুর খান (৪৬) এবং লায়েক আলীর ছেলে জিকরুল (৩২)। এ ছাড়া তিনটি মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তরিক মুন্সী (২০) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, ২০২৫ সালের ৬ অক্টোবর উপজেলার গওহরডাঙ্গা গ্রামে ডাব পাড়াকে কেন্দ্র করে শ্রীরামকান্দি ও গওহরডাঙ্গা গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে ১৫ থেকে ২০ জন আহত হন। এ ঘটনায় শ্রীরামকান্দি গ্রামের মৃত মফজেল সরদারের ছেলে নেজাম সরদার বাদী হয়ে ৩৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করে টুঙ্গিপাড়া থানায় মামলা করেন।

ওসি আরও বলেন, ওই মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থানায় পৌঁছানোর পর গতকাল রাতে অভিযান চালিয়ে নয়জন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়। একই রাতে উপজেলার নিলফা এলাকা থেকে তিনটি মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি তরিক মুন্সীকেও গ্রেপ্তার করা হয়। আজ শনিবার তাঁদের সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কঠোর নিরাপত্তায় গোপালগঞ্জ পার হলো ১১ দলের লংমার্চের বহর

পুলিশের নিয়মিত ফোর্স, ডিটেকটিভ ব্রাঞ্চের পাশাপাশি বিপুলসংখ্যক আর্মড পুলিশ মোতায়েন করা হয় গোপালগঞ্জজুড়ে। গুরুত্বপূর্ণ মোড়, সংযোগ সড়কের মুখ, জনশূন্যস্থান—অধিকাংশ স্থানেই আইনশৃঙ্খলাবাহিনীর সতর্ক অবস্থানও লক্ষ্য করা গেছে।

টুঙ্গিপাড়ায় চুরির অভিযোগে পদ হারালেন কলেজ ছাত্রদলের সভাপতি

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের আহবায়ক সাইফুল ইসলাম বলেন, ছাত্রদল কোন অন্যায় কাজ সমর্থন করে না। তার বিরুদ্ধে চুরিসহ আরও অনেক বিষয়ে অভিযোগ ছিলো। তাই তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জনপ্রিয় টার্গেট

ইরানে আমাদের মিশন এখনো শেষ হয়নি: ইসরায়েল কাৎজ

টুঙ্গিপাড়ায় এক রাতে পরোয়ানাভুক্ত ১০ আসামি গ্রেপ্তার

প্রকাশ: ০২:২১:৩৮ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬