আটককৃতদের মধ্যে মো. তুহিন রেজা (৩৩) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। তুহিন কালীগঞ্জ পৌরসভাধীন খয়েরতলা গ্রামের রেজাউল ইসলামের ছেলে। মো. ইমদাদুল হক সোহাগ (৩৭) জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি ও কালীগঞ্জ উপজেলাধীন তৈলটুপি গ্রামের মতিন বিশ্বাস ওরফে পাতা মিয়ার ছেলে। সোহাগ নলডাঙ্গা পার্ক অ্যান্ড রিসোর্টের মালিক ও ভারতে নিহত ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম আনারের একান্ত সহচর। এছাড়া সাদ্দাম হোসেন নসিব (৩২) নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ঝিনাইদহ সদর উপজেলার খড়াশুনি গ্রামের নায়েব আলীর ছেলে।
ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শরিফুল ইসলাম জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী এলাকার একটি তেল পাম্পে সরকার পতনের লক্ষ্যে নাশকতা ও সরকারবিরোধী ষড়যন্ত্রের উদ্দেশ্যে গোপন বৈঠক করছে—এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
এ সময় সেখান থেকে ওই তিনজনকে আটক করা হয়। তিনি বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পরে রাত ১০টার দিকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাঁদের ঝিনাইদহ সদর থানায় পাঠানো হয়।
ঝিনাইদহ সদর থানার পরিদর্শক (তদন্ত) ব্রজেন জানান, ডিবি পুলিশ রাতে তিনজনকে থানায় দিয়েছে। তাঁদের নামে আগে বিভিন্ন মামলা রয়েছে। তিনি জানান, তাঁদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
রংপুরে আলুর বাম্পার ফলন এবার কৃষকের জন্য আশীর্বাদের বদলে বড় লোকসানের কারণ হয়ে দাঁড়িয়েছে। ৫১ লাখ ৭৬ হাজার টনের বেশি উৎপাদনের বিপরীতে হিমাগারে সংরক্ষণের সুযোগ হয়েছে মাত্র ২৩ শতাংশ আলুর। সংরক্ষিত আলুর প্রায় তিন-চতুর্থাংশ এখনো হিমাগারে পড়ে আছে। এরই মধ্যে মাঠে শুরু হয়েছে নতুন আলুর চাষ।
নেত্রকোনার পূর্বধলায় বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী এক নারীকে হয়রানির অভিযোগে করা মামলায় রবিউল আওয়াল ওরফে রবিন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রবিন উপজেলার খলিশাউড় ইউনিয়ন পরিষদের একজন সদস্যের ছেলে।
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টেকনিশিয়ানের অভাবে ১৮ বছর ধরে এক্স-রে সেবা বন্ধ। দুটি এক্স-রে মেশিন থাকলেও রোগীদের বেসরকারি ক্লিনিক ও অন্য হাসপাতালে যেতে হচ্ছে। এতে উপকূলীয় এলাকার দরিদ্র রোগীদের চিকিৎসা ব্যয় ও দুর্ভোগ বাড়ছে।
দৈনিক টার্গেট 




















