ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জন্মনিবন্ধন জালিয়াতি: প্রশাসনিক কর্মকর্তার পর চেয়ারম্যান বরখাস্ত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১২:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ৩২ বার পঠিত হয়েছে

গত বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে চেয়ারম্যানের বরখাস্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত প্যানেল চেয়ারম্যান মো. সালাহউদ্দিন রুহুলের বিরুদ্ধে ৩টি জন্মনিবন্ধন সনদে উল্লেখিত স্থায়ী ঠিকানার সত্যতা পাওয়া যায়নি। আবেদনকারীরা সংশ্লিষ্ট ইউনিয়নের স্থায়ী বাসিন্দা না হওয়া সত্ত্বেও তিনি তা সঠিকভাবে যাচাই না করে জন্মনিবন্ধন সম্পন্ন করেন। এ ছাড়া, নিবন্ধকের আইডি ও পাসওয়ার্ড অন্য ব্যক্তির কাছে সংরক্ষিত রেখে তিনি দাপ্তরিক দায়িত্ব পালনে গুরুতর অবহেলা করেছেন, যা প্রশাসনিক দৃষ্টিতে আইনবহির্ভূত। তাঁর এসব অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪) (খ) ও (ঘ) ধারায় অপরাধ সংঘটিত হয়েছে।

এরই পরিপ্রেক্ষিতে একই আইনের ৩৪(১) ধারা অনুযায়ী তাঁকে উক্ত পদ থেকে বরখাস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লার জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অনুলিপি পাঠানো হয়েছে।

এর আগে গত ৩ সেপ্টেম্বর অভিযুক্ত ইউপির প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) মো. নজরুল ইসলামকে বরখাস্ত করা হয়েছিল।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা বলেন, বিষয়টি শুনেছি। কিন্তু এখনো আমাদের কাছে ই-মেইলে কিংবা অফিসে আদেশটি এসে পৌঁছায়নি।

গোমতীর মাটি কাটলে যত বড় হেডম ওয়ালাই হোক, গোনার টাইম নাই: হাসনাত আবদুল্লাহ

যারা গোমতীর মাটি কাটার সিদ্ধান্ত নিয়েছে, তারা যত বড় হেডম ওয়ালাই হোক, তাদের গোনার টাইম নাই—বলে হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, নিয়মের মধ্যে কাজ করতে হেডমের প্রয়োজন হয় না। যারা নদীর মাটি কেটে মানুষের ক্ষতি করবে…

এমপির সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর

কুমিল্লার তিতাসে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটেছে। এতে অনুষ্ঠানস্থলে ব্যাপক ভাঙচুরের পাশাপাশি এলাকায় উত্তেজনাপূর্ণ…

কুমিল্লায় দুই দিনে আওয়ামী লীগের ৯৮ নেতা-কর্মী গ্রেপ্তার

কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৯৮ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। দুই দিন ধরে জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন…

জনপ্রিয় টার্গেট

বাংলাদেশের ক্রিকেটে লজ্জার এক দিন

জন্মনিবন্ধন জালিয়াতি: প্রশাসনিক কর্মকর্তার পর চেয়ারম্যান বরখাস্ত

প্রকাশ: ১২:১২:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬