১২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ঘণ্টায় ৬০ কিমি বেগে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনায় ১ নম্বর সংকেত জারি

ঝড়-বৃষ্টির সতর্কতা ৮ জেলায়

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৫০:৫১ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • ৩৭০ বার পঠিত হয়েছে

দেশের আট জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে।

রবিবার ৬ জুলাই দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ ড. মোঃ ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সময়ে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, চলতি সপ্তাহজুড়ে দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি দেশের কয়েকটি বিভাগে মাঝারি থেকে অতিভারি বর্ষণের আশঙ্কাও রয়েছে।

আগামী সপ্তাহেও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

জনপ্রিয় টার্গেট

অতিরিক্ত বায়ুত্যাগের কারণে ভাড়াটিয়া উচ্ছেদ, বাড়িওয়ালার বিরুদ্ধে মামলা

ঘণ্টায় ৬০ কিমি বেগে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনায় ১ নম্বর সংকেত জারি

ঝড়-বৃষ্টির সতর্কতা ৮ জেলায়

প্রকাশ: ০৪:৫০:৫১ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫