ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রলীগের মিছিল থেকে বিএনপির কেন্দ্রীয় নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:০৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

আজ মঙ্গলবার বেলা ১টার দিকে পাইকারি বাজার খাতুনগঞ্জের মেসার্স ইলিয়াছ ব্রাদার্স (এমইবি) নামের ব্যবসাপ্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শামসুল আলম। তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল বের হয়। মিছিলটি থেকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কয়েকজন লাঠিসোঁটা হাতে একটি ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত ইলিয়াছ ব্রাদার্সের কার্যালয়ে ঢুকে পড়েন। এরপর তাঁরা প্রতিষ্ঠানের বিভিন্ন স্থানে ভাঙচুর চালান। হামলার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় ব্যবসায়ীরা ধাওয়া দিয়ে দুজনকে আটক করেন। পরে তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিল থেকে ব্যবসাপ্রতিষ্ঠানটিতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তানজীরুল ও অনীক দত্ত নামের দুজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

বিএনপি নেতা শামসুল আলমের ব্যক্তিগত সহকারী মো. শাহ আলম আজকের পত্রিকাকে বলেন, হামলায় প্রতিষ্ঠানের কাচের দরজাসহ একাধিক কক্ষ ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

সাইফ পাওয়ারটেকের শ্রমিকদের বিক্ষোভে কয়েক ঘণ্টা ব্যাহত বন্দরের কার্যক্রম

বেতন-ভাতা বৃদ্ধি, গ্র্যাচুইটি ও অন্যান্য আর্থিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন সাইফ পাওয়ারটেকের শ্রমিকেরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টা থেকে বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগাং কনটেইনার টার্মিনালে (সিসিটি) ক্রেন বন্ধ রেখে জেটিতে…

বন্দরে সাইফ পাওয়ারটেকের শ্রমিকদের কর্মবিরতি

গ্র্যাচুইটি, বিভিন্ন ভাতা, বকেয়া পাওনা পরিশোধসহ ৫ দফা দাবিতে কর্মবিরতি পালন করেছেন সাইফ পাওয়ার টেক লিমিটেডের শ্রমিক কর্মচারীরা। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে সিসিটি ও এনসিটিতে শিপ হ্যান্ডলিং-সহ সব কাজ বন্ধ করে এই কর্মবিরতি পালন করেন তাঁরা।

চাঁদা না দেওয়ায় চালকসহ দুজনকে ছুরিকাঘাতের অভিযোগ, একজনের অবস্থা সংকটাপন্ন

মঙ্গলবার সকালে আহত চালক মো. শাহাদাত হোসেন বলেন, রাতে একে খান মোড়ে যাত্রী নামানোর সময় হাসান নামের এক শ্রমিক নেতা কয়েকজনকে নিয়ে তাঁর কাছে ওয়েবিলের ১৫০ টাকা দাবি করেন। গাড়ি চালিয়ে তখনো আয় না হওয়ায় তিনি টাকা দিতে অপারগতা জানান। কিছুক্ষণ পর হাসান, রনিসহ সাত-আটজন এসে আবারও টাকা দাবি করেন।

জনপ্রিয় টার্গেট

পর্যটকদের জন্য রেলপথ ও স্কি রিসোর্ট ঘুরে দেখে ‘নিখুঁত’ বললেন কিম

ছাত্রলীগের মিছিল থেকে বিএনপির কেন্দ্রীয় নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর

প্রকাশ: ০৫:০৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬