আজ রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া সড়কের চিৎলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে হাপানিয়া ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে গিয়ে জব্দ করা সার ও ট্রাকটি হেফাজতে নেয়।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, বৈধ কাগজপত্র ছাড়াই বিপুল পরিমাণ সরকারি সার অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তাঁরা ট্রাকটি আটক করেন।
আটক ট্রাকে থাকা চালানে পণ্যের বিবরণ, টিএসপি সারের পরিমাণ ও পরিবহনসংক্রান্ত বিভিন্ন তথ্য হাতে লেখা ছিল। তবে চালানে উল্লেখ করা তথ্যের সঙ্গে জব্দ করা সারের পরিমাণ, ট্রাকের গন্তব্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্যের মিল পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।
জব্দ করা সার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের মুদি ব্যবসায়ী মিনারুল ইসলামের বলে জানা গেছে। সার আটকের পর মিনারুল ইসলাম দাবি করেন, সারগুলো যশোরের নওয়াপাড়া থেকে ট্রাকে করে আনা হচ্ছিল। ইউনিয়নের কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ করা সম্ভব না হওয়ায় নওয়াপাড়া থেকে সার এনে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল বলে দাবি করেন তিনি।
আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ বলেন, ‘সার সরিয়ে নেওয়ার ঘটনায় অভিযুক্ত মিনারুল ইসলাম, জব্দ করা সার ও ট্রাকের চালককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
বরিশালের গৌরনদীতে ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে ইজিবাইকের ধাক্কায় মো. ফারুক সরদার (৫৫) নামের এক মুসল্লি নিহত হয়েছেন। এ ঘটনায় রুস্তম মীর (৬৫) নামের আরও এক মুসল্লি গুরুতর আহত হয়েছেন। তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুন্সিগঞ্জের সিরাজদিখানে সমাজসেবা অধিদপ্তরের অনুদানের কথা বলে ইসলামিক ফাউন্ডেশনের ছয় শিক্ষকের কাছ থেকে ১ লাখ ৫৯ হাজার ১০০ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, কথিত দুই কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত, টাকা ফেরত এবং আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
আজ রোববার সকালে স্থানীয় এক যাত্রীকে নিয়ে প্রিতম এরিক কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। পরে ফেরার পথে দক্ষিণ কুমড়াকাপন এলাকায় ধলাই নদীর পাড়ে টমটমটি ঘোরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি নদীতে পড়ে যায়। এ সময় টমটমসহ চালকও পানিতে তলিয়ে যান।
দৈনিক টার্গেট 




















