ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চিন্ময়কে চট্টগ্রাম থেকে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তর

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:১৯:৪০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

আজ সোমবার ভোর আনুমানিক পাঁচটার দিকে বিশেষ নিরাপত্তাব্যবস্থায় তাঁকে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তরের উদ্দেশ্যে নিয়ে রওনা হয় কারা কর্তৃপক্ষ।

কারা সূত্রে জানা গেছে, সোমবার ভোরে বিশেষ নিরাপত্তাব্যবস্থায় চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে সরিয়ে নেওয়া হয়।

জানতে চাইলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ইকবাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, এটা একটা রুটিনমাফিক বদলি। এখানে জায়গার সংকুলান থাকায় বন্দী যারা আছেন, তাঁদের মাঝেমধ্যে এদিক-ওদিক বদলি করা হয়। তাঁকেও রুটিন বদলি করা হয়েছে। কোনো বিশেষ কারণ নেই।

তবে চিন্ময়ের আইনজীবী অ্যাডভোকেট অপূর্ব ভট্টাচার্য বলেন, ‘আমি নিজেও জানি না কী কারণে হঠাৎ তাঁর চট্টগ্রাম থেকে অন্যত্র বদলি হয়েছে। এটা শুধু সরকারই জানে আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানে।’

অপূর্ব ভট্টাচার্য বলেন, উনি নিরামিষ খাবার ছাড়া কোনো খাবারই খান না। চলাফেরাও সাধারণদের চেয়ে আলাদা। চট্টগ্রাম কারাগারে ওনার জন্য সেভাবে মোটামুটি রান্নাবান্না ও অন্যান্য ব্যবস্থা ছিল। এখন নতুন জায়গায় উনি কীভাবে খাবেন, কীভাবে থাকবেন, কিছুই বুঝতে পারছি না। এর মধ্যে উনি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ। লিভারের সমস্যা রয়েছে। আমাদের মনে হচ্ছে, এটা ষড়যন্ত্র। কারণ উনি তো জেল কোড ভঙ্গ করার মতো মানুষ নন।

আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৫ নভেম্বর গ্রেপ্তারের পর থেকে চট্টগ্রাম কারাগারে আছেন চিন্ময়। তাঁর বিরুদ্ধে বর্তমানে ছয়টি ফৌজদারি মামলা রয়েছে। কারাগারে থাকাবস্থায় এসব মামলা হয়েছে তাঁর বিরুদ্ধে।

এর মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার বিচার চলছে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। রাষ্ট্রদ্রোহের মামলায় তাঁর জামিন স্থগিত রয়েছে। অন্য চারটি মামলার মধ্যে দুটি মামলায় হাইকোর্ট তাঁর জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে রায় দেন।

গত ৬ সেপ্টেম্বর ওই দুই মামলায় তিনি জামিন পান। তবে বাকি মামলাগুলোয় গ্রেপ্তার থাকায় তাঁর কারামুক্তি সম্ভব হয়নি।

উল্লেখ্য, চট্টগ্রামের এক বিএনপি নেতার করা রাষ্ট্রদ্রোহ মামলায় গত বছরের ২৫ নভেম্বর রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন চিন্ময়। পরদিন ২৬ নভেম্বর তাঁকে চট্টগ্রাম আদালতে তোলা হয়। এ সময় আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

চট্টগ্রামে আগুনে পুড়ল জেলেপল্লি

চট্টগ্রামে আগুনে পুড়ল জেলেপল্লি

চট্টগ্রাম নগরের রাসমণি ঘাট এলাকায় জেলেপল্লিতে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তাৎক্ষণিক জানাতে পারেনি।

চুয়েটে পরীক্ষা শুরু, ক্যাম্পাসে প্রবেশ করতে না পারা ভিসির আপত্তি

দীর্ঘ ৫৩ দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আবারও পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। গতকাল রোববার ছয়টি বিভাগের ছয়টি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রায় সাড়ে পাঁচ শ শিক্ষার্থী। তবে পরীক্ষা আয়োজনের প্রক্রিয়া নিয়ে আপত্তি জানিয়েছেন ক্যাম্পাসছাড়া উপাচার্য

ফেসবুক-টিকটকে ভিউয়ের নেশায় মহাসড়কে জীবনের ঝুঁকি নিয়ে স্টান্টবাজি

চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ফটিকছড়ি অংশে ভিউ ও লাইক পাওয়ার আশায় মোটরসাইকেল নিয়ে হুইলিং, রেসিং ও ভিডিও ধারণ করছেন একদল তরুণ। এতে সাধারণ যাত্রী ও পথচারীদের নিরাপত্তা ঝুঁকিতে পড়ছে। স্টান্টবাজি বন্ধে অভিযান চালানোর কথা জানিয়েছে নাজিরহাট হাইওয়ে পুলিশ।

জনপ্রিয় টার্গেট

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বেলজিয়ামের সেরা গোলদাতা লুকাকু

চিন্ময়কে চট্টগ্রাম থেকে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তর

প্রকাশ: ০৬:১৯:৪০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬