ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের বিমানবন্দরেও কার্গো ভিলেজ হবে: অর্থমন্ত্রী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:২৬:২১ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ১৬ বার পঠিত হয়েছে

দুটি গভীর সমুদ্রবন্দর নির্মাণের কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘চট্টগ্রাম বন্দর হচ্ছে এখন একটি নদীবন্দর। এই বন্দরে একটি সীমাবদ্ধতা আছে। নদীবন্দরের মাধ্যমে আমরা সরাসরি সারা বিশ্বে পৌঁছাতে পারছি না। তাই ডিপ সি পোর্ট হিসেবে আমরা গভীর সমুদ্রবন্দরের দিকে যাচ্ছি। একটি মহেশখালীতে, আরেকটি খুলনায় নির্মাণ করা হবে। যেখানে ১৫ বা ২০ মিটার ড্রাফট আছে, সেখানে গভীর সমুদ্রবন্দর হবে।’

চট্টগ্রামকে একটি এনার্জি হাব হিসেবেও গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘এনার্জিতে যদি আমরা স্বয়ংসম্পূর্ণ না থাকি, তাহলে মিলকারখানা চলবে না। অন্যদিকে খুলনাতেও একটি এনার্জি হাব গড়ে তোলা হবে।’ গ্যাস ও বিদ্যুতের যে সংকট রয়েছে, এগুলো নিয়ে পরিকল্পনা করা হয়েছে, ইতিমধ্যে কাজ শুরু হয়েছে বলে জানান আমির খসরু।

অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের আগামী দুই বছর সময় দিতে হবে। আমি যেদিন দায়িত্ব নিয়েছি, সেদিন একটি কথা বলেছি। কালকে সমাধান হয়ে যাবে বা পরশু সমাধান হয়ে যাবে, এই কথা বলা ঠিক হবে না।’

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা গভীর সংকট বা খাদের মধ্যে আছি। বিগত সরকারের দুর্নীতির কারণে বড় ধরনের একটি বোঝা আমাদের ওপর চেপে বসেছে। ব্যাংকিং সেক্টর ধ্বংস হয়ে গেছে, সেটা ঠিক করতে হচ্ছে, শেয়ারবাজার ধ্বংস হয়ে গেছে, সেটা ঠিক করতে হচ্ছে। এর মধ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে প্রতিনিয়ত উচ্চমূল্যের জ্বালানির বিষয়ও আমাদের ঠিক করতে হচ্ছে। এরপরও আমরা কিন্তু অনেক উচ্চাকাঙ্ক্ষী এসব পরিকল্পনা হাতে নিয়েছি। সাহস করেছি। এই সাহসটা আসছে কোথা থেকে? এই সাহস এসেছে, আমরা আপনাদের একটি নির্বাচিত সরকার। সেই সাহস থেকে আমরা এগিয়ে যাচ্ছি।’

সীতাকুণ্ডে আ.লীগের সাবেক এমপি মামুনের বাড়িতে আগুন, পুলিশের ভিন্ন বক্তব্য

চট্টগ্রামের সীতাকুণ্ডে সাবেক সংসদ সদস্য (এমপি) ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আল মামুনের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। বাড়ির সামনে থাকা একটি প্রাইভেট কারেও আগুন দেওয়া হয় বলে দাবি করা হয়েছে। তবে সীতাকুণ্ড থানা-পুলিশ বলছে, ছবি তোলার উদ্দেশ্যে আগে পুড়ে যাওয়া গাড়িটি ঢেকে রাখার

মিরসরাইয়ে পুলিশের গাড়িতে বাসের ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহত

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের টহল গাড়িকে পেছন থেকে ধাক্কা দিয়েছে সোহাগ এলিট পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এতে টহল গাড়িতে থাকা ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

জোরারগঞ্জ থানার ওসিকে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে থানায় জিডি

আরেকটি বার্তায় ওসিকে গ্রেপ্তার অভিযান থেকে বিরত থাকার হুঁশিয়ারি দিয়ে বলা হয়, ‘তুই যদি তোর চিন্তা করিস, জোরারগঞ্জ থানার কথা চিন্তা করিস, তোর জীবনের কথা চিন্তা করিস, গ্রেপ্তার করা থেকে বিরত থাকিস। না হলে রক্ষা নেই।’

জনপ্রিয় টার্গেট

খাবারে ভেজালের কারবার, বড় ঝুঁকিতে জনস্বাস্থ্য

চট্টগ্রামের বিমানবন্দরেও কার্গো ভিলেজ হবে: অর্থমন্ত্রী

প্রকাশ: ১২:২৬:২১ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬