চট্টগ্রামে শিশু ধর্ষণের অপরাধে আসামির আমৃত্যু কারাদণ্ড

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৪৭:২৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

আজ রোববার চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এই রায় দেন। দণ্ডিত মজিবর বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার দিয়াতলী এলাকার বাসিন্দা।

মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাহমুদ-উল-আলম চৌধুরী বলেন, পাঁচজন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি মো. মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন।

পিপি বলেন, আসামি পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে সাজামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৭ ডিসেম্বর সকালে আট বছরের শিশু কন্যাকে পাশের একটি বাসায় রেখে গৃহপরিচারিকার কাজে যান তাঁর মা। এ সময় বাসায় কেউ না থাকার সুযোগে আসামি শিশুটিকে প্রলোভন দেখিয়ে পাশের একটি বাসায় নিয়ে ধর্ষণ করেন।

পরে শিশুটি ব্যথায় কান্নাকাটি ও চিৎকার করতে থাকলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শিশুটিকে ধর্ষণের বিষয়টি প্রকাশ্যে আসে। এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে সে বছর ১০ ডিসেম্বর হালিশহর থানায় মামলা করেন।

২০১৬ সালের ১৩ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলাটির তদন্ত কর্মকর্তা হালিশহর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) জমির উদ্দীন। পরে একমাত্র আসামি মজিবর মৃধার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করে আদালত।

বাগেরহাটে কারিগরি ত্রুটির কারণে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট আজ রোববার বেলা ১১টা থেকে সম্পূর্ণ বন্ধ রয়েছে। তবে প্রথম ইউনিট স্বাভাবিকভাবে চালু রয়েছে। বন্ধ ইউনিটটি চালু হতে অন্তত চার দিন সময় লাগবে বলে জানিয়েছেন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মানব সম্পদ বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সাইবার অপরাধ দমনে সাইবার সুরক্ষা আইন-২০২৬ যথেষ্ট নয়। তাই আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশোধনী প্রস্তাব মন্ত্রিসভায় পাঠানো হলেও মানুষের বাক্‌স্বাধীনতার বিষয়টি বিবেচনায় নিয়ে তা আরও যাচাই-বাছাইয়ের জন্য পুনরায় একটি উপকমিটিতে পাঠানো হয়েছে।

রংপুরের পীরগঞ্জে মাদ্রাসার জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মাদ্রাসার কেয়ারটেকারসহ পাঁচজন আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের রাজারামপুর (জয়পুর) এলাকায় এ ঘটনা ঘটে।

জনপ্রিয় টার্গেট

সাংবাদিকেরা ভুলত্রুটি তুলে না ধরলে বোকার স্বর্গে থাকব: ব্যারিস্টার হাসান রাজীব প্রধান

চট্টগ্রামে শিশু ধর্ষণের অপরাধে আসামির আমৃত্যু কারাদণ্ড

প্রকাশ: ০৫:৪৭:২৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬