বৃহস্পতিবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাকলা গ্রামে অভিযান চালিয়ে গাঁজা গাছগুলো জব্দ করে রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ। এ ঘটনায় ওই রাতেই মাহফুজা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক কামাল হোসেন জানান, মাহফুজার বসতভিটায় একটি ইটের নির্মাণাধীন ঘর রয়েছে। ঘরটির সামনের দেয়াল উঁচু করে তোলা হলেও এখনো চালা দেওয়া হয়নি। তিন পাশের দেয়ালও আংশিক নির্মাণ করে প্লাস্টিকের বস্তা দিয়ে ঘেরা ছিল। ওই ঘরের ভেতরেই ৪৫টি গাঁজা গাছ বেড়ে উঠছিল।
পরিদর্শক কামাল হোসেন বলেন, ‘গাঁজা গাছ জব্দের পাশাপাশি মাহফুজা বেগমকে আটক করা হয়েছে। তাঁর স্বামী সালমান হোসেন ভারতে থাকেন। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি সেখানে গাঁজার ব্যবসার সঙ্গে জড়িত এবং বাংলাদেশ থেকে গাঁজা নিয়ে ভারতে ব্যবসা করেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘উদ্ধার করা গাঁজা গাছের ওজন এক মণের বেশি হবে। এ ঘটনায় মাহফুজা বেগমের বিরুদ্ধে মামলা হয়েছে।’
স্থানীয় ইউপি সদস্য ইসলাম গাজী বলেন, মাহফুজা তাঁর বাবার ভিটায় বসবাস করেন। তাঁর স্বামী সালমান ভারত থেকে এসে তাঁকে বিয়ে করে কিছুদিন এখানে থাকতেন। তিনি ভ্যানে করে ভাঙারি মালামাল কিনতেন। তাঁদের গাঁজার ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্থানীয়ভাবে কখনো শোনা যায়নি।
ইউপি সদস্য আরও বলেন, ‘মাহফুজা গরিব মানুষ। স্থানীয়ভাবে সহযোগিতা নিয়ে হয়তো তাঁর জামিনের ব্যবস্থা করতে হবে।’
তবে মাহফুজার এই বক্তব্য সত্য নয় বলে দাবি করেছেন রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের পরিদর্শক কামাল হোসেন। তিনি বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে।
ভুক্তভোগী মো. খাইরুল ইসলাম বলেন, ‘এটি আমাদের বহু বছরের চলাচলের রাস্তা। এই পথ দিয়ে প্রায় ২০০ মানুষ নিয়মিত চলাচল করেন। হঠাৎ রাস্তার মাঝখানে ইটের দেয়াল ও টিনের বেড়া দেওয়া হয়েছে। এখন নারী, শিশু ও স্কুলশিক্ষার্থীদেরও দেয়াল-বেড়া টপকে চলাচল করতে হচ্ছে। এতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।’
কুমিল্লার দেবিদ্বারে পূবালী ব্যাংকের ভেতর গ্রাহকের চার লাখ টাকা চুরির ঘটনায় বিপ্লব হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ১ লাখ ৬১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে ঝিনাইদহ সদর থানার কাঞ্চনপুর এলাকায় অভিযান চালিয়ে…
কাপ্তাই লেকে পানির উচ্চতা বেড়ে যাওয়ায় বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট আবারও খুলে পানি নিষ্কাশন শুরু করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টা থেকে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। বর্তমানে লেকে পানির উচ্চতা ১০৫ দশমিক ৫১ ফুট…
দৈনিক টার্গেট 





















