১২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে রাতে কাভার্ডভ্যানে, সকালে বাসে আগুন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:৫১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে গাজীপুরের জয়দেবপুর থানার হোতাপাড়ার মনিপুর এলাকার শ্যামলী মোড়ে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটি কারখানার শ্রমিক আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হতো। খবর পেয়ে রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মুহাম্মদ আবুল সায়েম মাসুম জানান, হোতাপাড়ার মনিপুর এলাকার শ্যামলী মোড়ে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি বাসে ভোরে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে সোমবার (৯ নভেম্বর) রাত ১১টার দিকে জেলার কালিয়াকৈরের চন্দ্রা-নবীনগর মহাসড়কের হাজীবাড়ী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে আগুন দেওয়া হয়। এতে কাভার্ডভ্যানটির সামনের অংশ পুড়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ১১টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, চন্দ্রা ত্রিমোড়ের অদূরে একটি কাভার্ডভ্যানে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর কক্ষে মিলল প্রবাসীর ঝুলন্ত মরদেহ

গাজীপুরের কালিয়াকৈরে আলিম হোসেন (৪২) নামের এক প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে কালিয়াকৈর পৌরসভার টান কালিয়াকৈর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

গাজীপুরের চন্দ্রায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

গাজীপুরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছেন। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

৯ বছরের শিক্ষার্থীর নিতম্বে গরম ইস্ত্রির ছ্যাঁকা, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসার ৯ বছর বয়সী এক শিক্ষার্থীকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতনের অভিযোগে শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে তাঁকে আটক করার পর শিশুটির মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা করে গ্রেপ্তার দেখানো হয়।

জনপ্রিয় টার্গেট

গাজীপুরে রাতে কাভার্ডভ্যানে, সকালে বাসে আগুন

প্রকাশ: ১১:৫১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬