খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, এস এম মুজাহিদুল আজিজ নামের এক ব্যক্তির বাড়ির প্রবেশগেট খুলে ৫ থেকে ৬ দুর্বৃত্ত ভেতরে ঢোকে। তাদের সবার মাথায় হেলমেট ছিল। পরে তারা বাড়ির বাথরুমের দরজা খুলে ভেতরে ৪ থেকে ৫ রাউন্ড গুলি ছোড়ে।

খুলনা নগরের টুটপাড়া এলাকায় জুম্মন (২৫) নামের এক যুবককে গুলি করে তাঁর মুঠোফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে টুটপাড়া আমতলা মোড়ে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ জুম্মন বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি টুটপাড়া দারোগার বস্তি এলাকার লুৎফর রহমানের ছেলে।