কয়রায় নাশকতার মামলায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:০৩:০৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

খুলনার কয়রায় নাশকতার উদ্দেশ্যে সংঘবদ্ধ হওয়ার অভিযোগে দায়ের করা মামলায় ইউপি সদস্যসহ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার চাঁদআলী ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কয়রা ইউনিয়ন পরিষদের সদস্য মিজানুর রহমান কহিনুর (৪৫), মো. আজহারুল ইসলাম (৪০) ও জহির উদ্দীন সরদার (৫৩)।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২২ সেপ্টেম্বর রাতে চাঁদআলী ব্রিজ এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন বলে অভিযোগ করা হয়। তাদের উদ্দেশ্য ছিল উপজেলার সংগ্রাম মোড় এলাকার পল্লী বিদ্যুৎ সাবস্টেশন দখল করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানো।

মামলার বাদী মহেশ্বরীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সহিদ হোসেন পুলিশকে বিষয়টি জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে উপস্থিত ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। এ সময় তিনজনকে আটক করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৩৬ নেতাকর্মীর নাম উল্লেখ করে আরও ১৬০ থেকে ১৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

তবে গ্রেপ্তার ব্যক্তিদের পরিবারের দাবি, তাদের বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মামলায় আসামি করা হয়েছে। এদিকে খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী বলেন, কয়রা উপজেলার কোনো ইউনিয়নে বিএনপির কমিটি নেই। কেউ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক পরিচয়ে মামলা করে থাকলে দলের পক্ষ থেকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, নাশকতার প্রস্তুতির অভিযোগে করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

জনপ্রিয় টার্গেট

কয়রায় নাশকতার মামলায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

প্রকাশ: ১০:০৩:০৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬