কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগ, গণপিটুনির পর আটক চা দোকানি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:২২:০০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় তিন মাস আগে মোবারক কৌশলে কিশোরীকে ডেকে তাঁর বসতঘরে নিয়ে যান। সে সময় ঘরে তাঁর পরিবারের কেউ ছিলেন না। সেখানে মোবারক কিশোরীকে ধর্ষণ করে নিজের মুঠোফোনে ভিডিও ধারণ করেন। ঘটনা কাউকে না জানাতে কিশোরীকে হুমকিও দেন তিনি। কয়েক দিন আগে মোবারক ভিডিওটি ছড়িয়ে দেন। এরপর বিষয়টি জানাজানি হয়।

গতকাল বৃহস্পতিবার রাতে কিশোরীর বাড়িতে এ বিষয়ে সালিস বসে। মোবারক উপস্থিত না থাকলেও তাঁর পক্ষের কয়েকজন সেখানে ছিলেন। কোনো সিদ্ধান্ত ছাড়াই সালিস শেষ হয়।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে মোবারক কিশোরী ও তাঁর পরিবারকে হুমকি দেন এবং দেখে নেওয়ার কথা বলে শাসান। এ সময় আশপাশের লোকজন জড়ো হয়ে তাঁকে পিটিয়ে পুলিশকে খবর দেন।

পুলিশ পরে মোবারককে উদ্ধার করে চিকিৎসার জন্য মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ভুক্তভোগী কিশোরীর বাবা অভিযোগ করেন, তাঁর মেয়ের জীবন ও ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। তিনি মোবারকের দৃষ্টান্তমূলক শাস্তি চান।

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নঈমুল ইসলাম রাজিব বলেন, আহত মোবারকের মাথা ও শরীরে জখম রয়েছে। তাঁকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, মোবারককে এলাকা থেকে আটক করা হয়েছে। কিশোরীর পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রক্রিয়া চলছে।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পাগলা কুকুরের কামড়ে পাঁচ শিশুসহ ছয়জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার শিদলাই ইউনিয়নের মধ্য শিদলাই এলাকায় এ ঘটনা ঘটে।

কিশোরগঞ্জের কুলিয়ারচরে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আবু বাক্কার (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার তাঁকে আদালতে সোপর্দ করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। শিশুটি কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নবাবগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি আব্দুল মুত্তালিব মারা গেছেন। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গোদাগাড়ী এলাকায় তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর শাখা ছাত্রশিবির

জনপ্রিয় টার্গেট

রাশিয়ার নতুন ৫০ ফুটের ভাস্কর্য ঘিরে রুশ-জাপান উত্তেজনা

কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগ, গণপিটুনির পর আটক চা দোকানি

প্রকাশ: ০৮:২২:০০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬