১০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরীকে ছুরিকাঘাতের পর কুষ্টিয়া শহরে পুলিশের অভিযান, হেফাজতে ২৪

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৩৬:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সল মাহমুদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। শহরের পৌরসভা এলাকা, রবীন্দ্র-লালন উদ্যান, কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়, টি-টাইপ কোয়ার্টার ও আউটার স্টেডিয়ামসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক চলাফেরা এবং সন্ধ্যার পর অনিয়মতান্ত্রিক আড্ডায় জড়িত থাকার অভিযোগে বিভিন্ন বয়সী ২৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়।

এর আগে সোমবার বেলা দেড়টার দিকে কুষ্টিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের থানাপাড়া এলাকার ক্রিসেন্ট ক্লাবের গলিতে ছুরিকাঘাতের শিকার হয় এসএসসি পরীক্ষার্থী জাকিয়া সুলতানা (১৬)।

পরীক্ষা শেষে বাড়ি ফিরে বাসার সামনে গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে ছিল জাকিয়া। এ সময় পেছন থেকে এসে এক কিশোর ধারালো ছুরি দিয়ে তার ওপর হামলা চালায়। এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় ওই কিশোর। প্রকাশ্যে এমন হামলার ঘটনায় শহরজুড়ে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর পরপরই কিশোর অপরাধ ও গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে বিশেষ অভিযানে নামে জেলা পুলিশ।

কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সল মাহমুদ বলেন, সন্ধ্যার পর শহরের বিভিন্ন স্থানে কিশোর গ্যাংয়ের তৎপরতা ও অপরাধপ্রবণতা প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, শহরের বিভিন্ন স্থান থেকে জিজ্ঞাসাবাদের জন্য ২৪ জন কিশোর-তরুণকে হেফাজতে নেওয়া হয়েছে। থানায় তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তথ্য যাচাই-বাছাই চলছে। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার সময় বখাটের ছুরিকাঘাতে স্কুলছাত্রী আহত

টেস্ট পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল এসএসসি পরীক্ষার্থী জাকিয়া সুলতানা। বাসার সামনে এসে গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে ছিল সে। আকস্মিক ছুরি হাতে ছুটে আসে এক কিশোর। পেছন থেকে এসেই ধারালো ছুরি দিয়ে জাকিয়ার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে সে। আজ সোমবার বেলা দেড়টার দিকে কুষ্টিয়া পৌরসভার থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে

দৌলতপুরে আগুনে ৩ দোকান পুড়ে ছাই, ক্ষতি ৪০ লাখ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা বাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে গেছে। এতে নগদ টাকা, মোবাইল ফোন, ইলেকট্রনিক সামগ্রীসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে অন্তত ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুরে বাড়ির পাশের কিশোরীনগর বিলে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে সিজান নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

জনপ্রিয় টার্গেট

পশ্চিমবঙ্গে পুলিশ ‘এনকাউন্টারে’ ধর্ষণ-হত্যা মামলার আসামি নিহত, চার মাসে ৪ মৃত্যু

কিশোরীকে ছুরিকাঘাতের পর কুষ্টিয়া শহরে পুলিশের অভিযান, হেফাজতে ২৪

প্রকাশ: ১০:৩৬:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬