ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়াতে সাশ্রয়ী ও মানসম্মত শিশুযত্ন কেন্দ্র জরুরি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:২৬:১২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

আজ শনিবার রাজধানীর বাংলা একাডেমিতে আয়োজিত ‘জাতীয় শিশুযত্ন সম্মেলন ২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে আলোচকেরা এসব কথা বলেন।

দুই দিনের এই সম্মেলনের প্রথমদিনে নারীর কর্মসংস্থান ও শিশুর বিকাশে চাইল্ড কেয়ারের (শিশু যত্ন) ভূমিকা নিয়ে আলোচনা হয়। সিনারগোস বাংলাদেশ, ব্র্যাক ইনস্টিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্ট (বিআইইডি), ব্র্যাক এবং বিশ্বব্যাংক গ্রুপ যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনের প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এই অধিবেশনে আরও উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জঁ পেসমে, ব্র্যাকের উপ-নির্বাহী পরিচালক অরিঞ্জয় ধর, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার, বিআইইডির নির্বাহী পরিচালক ইরাম মরিয়ম এবং সিনারগোস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এষা হোসেন।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বর্তমান সময়ে শিশুযত্ন একটা বড় ইস্যু। শিশুর যত্নকে নিয়ে অনিশ্চয়তার কারণে অনেক নারী কাজে যেতে পারছেন না বা কর্মস্থল থেকে ঝরে পরছেন। এখানে রাষ্ট্রের দায়িত্ব সবচেয়ে বেশি। বিদ্যমান শিশু দিবাযত্ন কেন্দ্র আইনে কিছু জটিলতা রয়েছে, সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে আইনে প্রয়োজনীয় সংযোজন-বিয়োজন করা হবে।

অনুষ্ঠানে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জঁ পেসমে বলেন, বাংলাদেশের উচ্চাভিলাষী লক্ষ্য অর্জনে আরও বেশি কর্মসংস্থান তৈরি করতে হবে। বাড়াতে হবে উৎপাদনশীলতা। দেশের মানবসম্পদের আরও ভালো ব্যবহার নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে নারীদের কেন্দ্রে রাখতে হবে। সাশ্রয়ী ও মানসম্মত চাইল্ড কেয়ার নারীদের কাজে যুক্ত হতে এবং কর্মসংস্থান তৈরিতে সহায়তা করে। পাশাপাশি শিশুদের জীবনের শুরুটা ভালো করতে ভূমিকা রাখে।

ব্র্যাকের উপ-নির্বাহী পরিচালক অরিঞ্জয় ধর বলেন, মানসম্মত শিশুযত্ন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক ও অর্থনৈতিক অবকাঠামোর অংশ। শিশুর বিকাশ ও নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার জন্য এটি অপরিহার্য। নারীদের যদি সন্তানদের যত্ন নেওয়া আর কাজের মধ্যে একটিকে বেছে নিতে হয়, তাহলে আমরা কখনোই অন্তর্ভুক্তিমূলক ও উৎপাদনশীল অর্থনীতি গড়ে তুলতে পারব না। এ বিষয়ে নীতিগত দিকনির্দেশনা রয়েছে; সবার সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এর কার্যকর বাস্তবায়ন জরুরি বলে তিনি মন্তব্য করেন।

সম্মেলনের আয়োজকেরা বলেন, শিশুযত্নকে একটি খাত হিসেবে স্বীকৃতি দেওয়ার অর্থ হলো নারীর বেতনভুক্ত ও অবৈতনিক যত্নকাজের মূল্যকে স্বীকৃতি দেওয়া। যত্নদাতা ও অন্যান্য অংশীজনের অবদানকে স্বীকৃতি দেওয়া। প্রতিটি শিশুর মানসম্মত যত্ন পাওয়ার অধিকারকে স্বীকার করা। একটি শক্তিশালী শিশুযত্ন ইকোসিস্টেম গড়ে তোলা সবার দায়িত্ব।

বৈশ্বিক গবেষণার আলোকে সম্মেলনে শিশুযত্নের সম্ভাব্য তিন ধরনের সুফল তুলে ধরা হয়। সেগুলো হলো নারীর অর্থনৈতিক অংশগ্রহণে সহায়তা, আগামী প্রজন্মকে শক্তিশালী মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখা। এর সুফল নিয়োগদাতারাও পেতে পারেন।

আলোচকেরা বলেন, শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১ শিশুযত্নের জন্য একটি আইনি ভিত্তি তৈরি করেছে। তবে বাস্তবায়ন, নিয়ন্ত্রণ, অর্থায়ন, জনবল উন্নয়ন, মান নিশ্চিতকরণ এবং সেবা প্রদানের ক্ষেত্রে এখনও বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে। বর্তমানে শিশুযত্ন সেবার পরিসর সীমিত। নিম্নআয়ের পরিবারের জন্য অনেক ক্ষেত্রেই তা ব্যয়বহুল। বিশ্বব্যাংক গ্রুপের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, পরিবারগুলো সাশ্রয়ী, কাছাকাছি, বিশ্বাসযোগ্য এবং শিশুদের বিকাশে সহায়ক শিশুযত্ন সেবা গ্রহণে বেশি আগ্রহী।

সম্মেলনের প্রথম দিনে কর্মশালা ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। ‘শিশুর যত্নে ঐক্যবদ্ধ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে নীতিনির্ধারক, নিয়োগদাতা, শিশুযত্ন সেবাদাতা ও উদ্যোক্তা, উন্নয়ন অংশীদার, গবেষক এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

যশোর জেনারেল হাসপাতালে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, চিকিৎসাব্যবস্থায় অসন্তোষ

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে রোগীদের চিকিৎসায় বিলম্ব ও অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। গতকাল শুক্রবার রাতে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তিনি হাসপাতাল পরিদর্শন করেন।

শূন্যরেখায় ১০৫ ঘণ্টা ধরে নারীর মানবেতর জীবনযাপন, খাবার মিলছে রুটি-কলা

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ হওয়ায় পর থেকে সেই নারী পাঁচ দিন ধরে জামালপুর ভারতীয় সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন। ফলে খোলা আকাশের নিচে বিএসএফের দেওয়া রুটি-পানি খেয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি। ভুক্তভোগী ওই নারী কোন দেশের নাগরিক বা কেন তাঁকে বাংলাদেশে পুশইনের চেষ্টা

মুন্সিগঞ্জে গার্মেন্টস মালিকের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণ মামলা

মুন্সিগঞ্জের সিরাজদিখানে একটি গার্মেন্টস কারখানায় নিয়ে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে আনোয়ার মাঝি নামে ব্যক্তির বিরুদ্ধে । তিনি একটি গার্মেন্টসের মালিক। ধর্ষণের পর ওই কিশোরীকে কারখানার ব্যক্তিগত অফিসকক্ষে তালাবদ্ধ করে রাখারও অভিযোগ পাওয়া গেছে।

জনপ্রিয় টার্গেট

খুলনায় আওয়ামী লীগ নেতা রিয়াজ কচি গ্রেপ্তার

কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়াতে সাশ্রয়ী ও মানসম্মত শিশুযত্ন কেন্দ্র জরুরি

প্রকাশ: ০৬:২৬:১২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬