ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি নুসরাতের পোড়া বাড়িতে বিদ্যুৎ সংযোগ পরীক্ষা করল তদন্ত কমিটি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:২৫:৪২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, পল্লী বিদ্যুতের ওই কর্মকর্তাকে সঙ্গে নিয়ে পোড়া বাড়ির বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন কমিটির সদস্যরা। এ সময় বাড়ির বিদ্যুতের মিটার, সংযোগের তারসহ বিদ্যুৎ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। আধা ঘণ্টার বেশি সময় অবস্থানের পর তাঁরা ঘটনাস্থল ত্যাগ করেন।

তদন্ত কমিটির প্রধান কুষ্টিয়া জেলা স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, ‘শুক্রবার তদন্তকাজ করা হয়েছে। আজ পল্লী বিদ্যুৎ সমিতির একজন কর্মকর্তাকে আনা হয়েছে। তাঁকে নিয়ে পোড়া বাড়ির ভেতরে বিদ্যুতের বিষয়গুলো সম্পর্কে জানা হয়েছে।’

কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, বিদ্যুতের লাইন পল্লী বিদ্যুতের হওয়ায় একজন কর্মকর্তাকে সেখানে পাঠানো হয়েছে। তিনি নিজে যাননি। মিটারসহ অন্যান্য বিষয় আবারও পরীক্ষা করা হচ্ছে। সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটিও রয়েছে।

এর আগে অগ্নিকাণ্ডের পর পোড়া বাড়িটি পরিদর্শন করেন প্রাগপুর পল্লী বিদ্যুৎ সাবজোন কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (এজিএম) তোজাম্মেল হক। তখন তিনি জানিয়েছিলেন, মিটার, মিটারের সঙ্গে সংযুক্ত মেইন সুইচ এবং কাটআউট পরীক্ষা করা হয়েছে। কাটআউট অক্ষত অবস্থায় পাওয়া গেছে। ট্রান্সফরমারের ফিউজও কাটেনি। মিটারের সঙ্গে যুক্ত মেইন সুইচও অক্ষত রয়েছে। এসব কারণে শর্টসার্কিট থেকে আগুন লাগার সুযোগ নেই বলে তিনি মনে করেন।

শনিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, আগুনে পুড়ে বাড়িটি এখনো ধ্বংসস্তূপে পরিণত হয়ে আছে। বাড়ির বিভিন্ন অংশ খোলা অবস্থায় পড়ে রয়েছে। বসবাসের অনুপযোগী হয়ে পড়া বাড়িটি মেরামত বা পুনর্নির্মাণের কোনো উদ্যোগ এখনো নেওয়া হয়নি। বাড়ির ভেতরে খামারের নির্ধারিত জায়গায় গরু-ছাগল রেখে খামারের কার্যক্রম চালানো হচ্ছে। তবে পরিবারের সদস্যরা এখন ক্ষতিগ্রস্ত বাড়িতে স্বাভাবিকভাবে বসবাস করতে পারছেন না। ঘটনাস্থল তদন্তাধীন থাকায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় করা মামলায় এখনো কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন।

গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কমিটির প্রধান কুষ্টিয়া জেলা স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব-উল-ইসলাম। অন্য সদস্যরা হলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশনস) মেজর আসরারুল হক, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন।

গত বুধবার গভীর রাতে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় বাড়িতে আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে দৌলতপুর থানায় মামলা করেন তিনি। মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কুষ্টিয়া জেলা ও দৌলতপুর উপজেলা পর্যায়ের নেতাদের আসামি করা হয়েছে।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এখন ভয় পাচ্ছি, এজিএমের চাকরি গেলে দায়ী হয়ে যাব: নুসরাত

কুষ্টিয়ার দৌলতপুরে পৈতৃক বাড়িতে আগুনের ঘটনায় পল্লী বিদ্যুতের এক কর্মকর্তার বক্তব্যের পর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। তিনি বলেছেন, ‘সত্য কথা বলতে এখন আমি ভয় পাচ্ছি। তাঁর এই কথার কারণে এজিএম সাহেবের…

এমপি নুসরাতের বাড়িতে আগুন: তদন্ত নিয়ে সংশয়, আলাদা তদন্ত করবে বিরোধী দল

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সুষ্ঠু তদন্ত নিয়ে সংশয় প্রকাশ করেছে বিরোধীদলীয় সংসদীয় প্রতিনিধিদল। তদন্ত শেষ হওয়ার আগেই জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্য তদন্তকে…

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: চার সদস্যের তদন্ত কমিটি, তিন দিনের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ

জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার) বা ডিডিএলজি আহমেদ মাহবুব-উল-ইসলামকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন বিজিবি কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মোহাম্মদ আসরারুল হক, ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন…

জনপ্রিয় টার্গেট

সংঘর্ষ-খুন ও চুরি-ছিনতাই ঠেকাতে কিশোরগঞ্জ শহরজুড়ে ২৫০ এআই ক্যামেরা

এমপি নুসরাতের পোড়া বাড়িতে বিদ্যুৎ সংযোগ পরীক্ষা করল তদন্ত কমিটি

প্রকাশ: ০৩:২৫:৪২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬