ঢাকা ০১:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় কর্মবিরতিতে শ্রমিকেরা, ২০ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ১৪ বার পঠিত হয়েছে

শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, শ্রমিক অসন্তোষের কারণে আজ মঙ্গলবার পর্যন্ত আশুলিয়ায় ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য ২০টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে ১০টি কারখানায়। অন্যদিকে নয়টি কারখানার শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হলেও উৎপাদনকাজে অংশ না নিয়ে বসে রয়েছেন।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের গতকাল সোমবারের সভা চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই মুলতবি হয়েছে। এতে শ্রমিকদের মধ্যে বেতন-ভাতা নিয়ে অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি হয়েছে। এ কারণেই বিভিন্ন কারখানায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।

আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা বলেন, বর্তমান বাজারদরের সঙ্গে সংগতি রেখে তাঁরা একটি বাস্তবসম্মত মজুরি কাঠামো চান। তাঁদের দাবি, আলাপ-আলোচনার মাধ্যমে মালিক ও শ্রমিকপক্ষের সম্মতিতে নতুন বেতন কাঠামো ঘোষণা করা হোক । মজুরি বোর্ড ও মালিকপক্ষ শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিলে চলমান অসন্তোষের অবসান হতে পারে।

অন্যদিকে একটি পোশাক কারখানার মালিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সংকট এবং মূল্যবৃদ্ধির কারণে উৎপাদন খরচ বেড়েছে। পাশাপাশি আন্তর্জাতিক ক্রেতাদের চাহিদাও কমেছে। এসব কারণে পোশাকশিল্পের ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে। এর মধ্যে নিম্নতম মজুরি প্রায় দ্বিগুণ করা হলে অনেক কারখানার পক্ষে ব্যবসা চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়বে।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, কিছু কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে, কিছু কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আবার কয়েকটি কারখানার শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হয়েও কাজ করছেন না। তবে অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন অব্যাহত রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মঙ্গলবার শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতিরও কোনো অবনতি হয়নি।

কাঁঠালবাগানে বাসায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

রাজধানীর কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে পাঁচ দগ্ধের ঘটনায় সানজিদা ইসলাম (২০) নামে আরও একজন মারা গেছেন। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট মারা যান তিনি। এ নিয়ে ঘটনাটিতে তিনজনের মৃত্যু হলো।

কাপড়ের বাজার: ইসলামপুরের পাইকারি কেনাকাটাও অনলাইনে

সরু রাস্তার দুই পাশে সারি সারি কাপড়ের দোকান। কোথাও শাড়ি, কোথাও থ্রি-পিস, আবার কোথাও থান কাপড়ের স্তূপ। একসময় ক্রেতা, বিক্রেতা আর পণ্য পরিবহনের ব্যস্ততায় দিনভর সরগরম থাকত পুরান ঢাকার ইসলামপুরের পাইকারি এই কাপড়ের বাজার। দেশের বিভিন্ন জেলা থেকে খুচরা বিক্রেতারা এখানে আসেন পণ্য সংগ্রহ করতে।

খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা (৬৫) এক ব্যক্তি মারা গেছেন। আজ সোমবার রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

জনপ্রিয় টার্গেট

বাবার স্বপ্ন পূরণে বিনা মূল্যে দিচ্ছেন চিকিৎসা, কাজ করছেন দিন-রাত এক করে

আশুলিয়ায় কর্মবিরতিতে শ্রমিকেরা, ২০ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

প্রকাশ: ১২:১২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬