আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। বাশারুল পারনান্দুয়ালী মোল্লাপাড়ার আব্দুস সাত্তার মোল্লার ছেলে। দুর্ঘটনার পর পানির ট্রাক ও ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে শহরের দিকে যাচ্ছিলেন বাশারুল। সওজ কার্যালয়ের সামনে পৌঁছে পানি দেওয়ার কাজে নিয়োজিত একটি ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেটিতে ধাক্কা দেন তিনি। এতে সড়কে ছিটকে পড়লে পেছন থেকে আসা ট্রাকটির চাকা তাঁর মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে মাগুরা সদর থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট মাগুরা হাসপাতালের মর্গে পাঠায়।
দুর্ঘটনার পর ওই এলাকায় তীব্র অসন্তোষ দেখা যায়। স্থানীয়দের অভিযোগ, সওজ কার্যালয়ের সামনের বিপজ্জনক মোড়ে ইট, পাথর, বালিসহ বিভিন্ন নির্মাণসামগ্রী ফেলে রাখা হয়েছে। এতে সড়ক সংকুচিত হওয়ার পাশাপাশি অন্ধ মোড়ে দৃশ্যমানতাও ব্যাহত হচ্ছে। এসব নির্মাণসামগ্রী দ্রুত সরানো না হলে সেখানে আরও বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন তাঁরা।
তবে স্থানীয়দের অভিযোগ অস্বীকার করে মাগুরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কায়সার হামিদ বলেন, নির্মাণসামগ্রী রাখা হলেও যান চলাচলের জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে। সেখানে দৃশ্যমানতা (ভিজিবিলিটি) বাধাগ্রস্ত হওয়ার মতো পরিস্থিতিও নেই।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার তদন্তসহ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
মায়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের গোডাউনে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। বৈদ্যুতিক ডিস্ট্রিবিউশন প্যানেলে প্রথম ধোঁয়া দেখা গিয়েছিল বলে জানিয়েছেন গোডাউনের কর্মীরা। আগুনে কেউ হতাহত হয়নি। ক্ষয়ক্ষতি হলেও তা খুব বেশি নয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
দেশ স্বাধীন হওয়ার ৫০ বছরের বেশি সময় আগে পণ্য পরিবহনের জন্য সিলেট-আখাউড়া রেলপথ স্থাপন করা হয়। সেই থেকে শত বছর পেরিয়ে গেলেও এখনো রেলপথে লাগেনি কোনো উন্নয়নের ছোঁয়া। ব্রিটিশরা যেভাবে রেলপথ তৈরি করে ছিল ঠিক একই পথে এখনো ধুঁকে ধুঁকে চলছে ট্রেন।
দৈনিক টার্গেট 























