ঢাকা ০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে নাশকতার মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:০৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. সাইফুল ইসলাম (৪৮) ও মো. বয়জাল হোসেন (৪৮)। সাইফুল ইসলাম কুসুম্বী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি এবং বয়জাল হোসেন গাড়ীদহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

পুলিশ জানায়, মামলার প্রাথমিক তদন্তে ভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় সাইফুল ইসলাম ও বয়জাল হোসেনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ নভেম্বর সন্ধ্যায় উপজেলার গাড়ীদহ এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে একটি ভ্যানে আগুন দেওয়া হয়। এ ঘটনায় ১৫ নভেম্বর গাড়ীদহ ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের মো. আমির হামজা বাদী হয়ে শেরপুর থানায় মামলা করেন। মামলায় সাবেক দুই সংসদ সদস্য মো. হাবিবুর রহমান ও মজিবর রহমান মজনুসহ ১০৮ জনকে আসামি করা হয়েছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, গ্রেপ্তার সাইফুল ইসলাম ও বয়জাল হোসেনকে আজ বৃহস্পতিবার দুপুরে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুন

বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুন

বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের সামনে থাকা কয়েকটি ব্যানার ও ফেস্টুন পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার রাতে নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকায় অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে…

ধুনটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই তরুণ নিহত

বগুড়ার ধুনটে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক ও আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ধুনট-শেরপুর উপজেলার আঞ্চলিক মহাসড়কের মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জনপ্রিয় টার্গেট

শিশু ধর্ষণচেষ্টা মামলার ৯ দিনেও গ্রেপ্তার হয়নি আসামি, পরিবারকে হুমকির অভিযোগ

শেরপুরে নাশকতার মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

প্রকাশ: ০৫:০৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬